Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বসকে বাদ রেখে কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, কেন খুশি হলেন উদ্যোক্তা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১
বসকে বাদ রেখে কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, কেন খুশি হলেন উদ্যোক্তা

প্রতীকী ছবি

নিজের প্রতিষ্ঠানের সব কর্মীকে নিয়ে তৈরি ভিন্ন এক হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পেয়ে চমকে গিয়েছিলেন মেট্রো মিডিয়া হাউজের প্রতিষ্ঠাতা ও তরুণ উদ্যোক্তা সক্ষম গৌর।

সবচেয়ে বড় কথা, পুরো অফিসের সবাই সেই গ্রুপের সদস্য হলেও সেখান থেকে বাদ রাখা হয়েছিল খোদ মালিককেই! প্রথম দেখায় বিষয়টি নিজের বিরুদ্ধে কর্মীদের কোনো ষড়যন্ত্র বা ক্ষোভের বহিঃপ্রকাশ মনে হলেও ভুল ভাঙতে বেশি সময় লাগেনি সক্ষমের।

গোপন সেই গ্রুপের আসল উদ্দেশ্য জানতে পেরে গৌর যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

আরও পড়ুন

এক হোয়াটসঅ্যাপ বার্তার ফাঁদে উধাও ২৭ কোটি টাকা

১৪ জুলাই ২০২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে পুরো ঘটনাটি তুলে ধরেন ভারতের পুণের বাসিন্দা সক্ষম গৌর। তিনি জানান, নিজের টিমের প্রশংসা করে একটি ভিডিও পোস্ট করার ঠিক পরদিনই এই গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা জানতে পারেন তিনি।

গ্রুপটির নাম দেওয়া হয়েছিল ‘এমএমএইচ এক্স সক্ষম’। নামটি দেখেই প্রথমে তিনি চরম দুশ্চিন্তায় পড়েন। কিন্তু বিস্তারিত জানার পর তিনি বুঝতে পারেন, তাকে হেয় করা বা আড়ালে সমালোচনা করার জন্য এটি তৈরি হয়নি। বরং তার অনুপস্থিতিতেই প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ ও সিদ্ধান্তগুলো গুছিয়ে নেওয়ার জন্য কর্মীরা এই গ্রুপ ব্যবহার করতেন।

সক্ষম জানান, কর্মীরা এই গ্রুপে আলোচনা করতেন কোন কাজগুলো শেষ হয়েছে, কোনগুলো বাকি আছে এবং কী কী সমস্যা তৈরি হয়েছে। সব পর্যালোচনার পর যে বিষয়গুলোয় মালিককে যুক্ত করা জরুরি, শুধু সেগুলোই তার কাছে পাঠাতেন। বাকি ছোটখাটো বিষয়গুলো কর্মীরা নিজেরাই সমাধান করে ফেলতেন।

আরও পড়ুন

কর্মীর মা হাসপাতালে, ছুটি চাওয়ায় বসের প্রশ্ন মাসের ক্লোজিং নিয়ে

০১ সেপ্টেম্বর ২০২৬

এতদিন কাজের খোঁজ নিতে গেলে কর্মীরা তাকে কেন একবাক্যে বলতেন, ‘কিছুই না সক্ষম দাদা, সব সামলে নেওয়া হয়েছে’। অবশেষে পেয়েছেন সেই প্রশ্নের উত্তরও।

শুরুতে বিষয়টি নিয়ে মজা করে নিজেকে কিছুটা বিশ্বাসঘাতকতার শিকার মনে হয়েছিল বলে জানান গৌর। তবে পরে তিনি বিষয়টির পেছনের উদ্দেশ্য জানতে পেরে এটিকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন।

গৌরের মতে, একজন প্রতিষ্ঠাতার কাজ চিরদিন দলের প্রতিটি ছোট কাজ পরিচালনা করা নয়। বরং এমন একটি দল তৈরি করাই গুরুত্বপূর্ণ, যারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং সমস্যা সমাধান করতে পারে।

সূত্র : এনডিটিভি

আরও পড়ুন

চাকরি ছাড়ার আগে নিশ্চিত করুন ১০ বিষয়

৩০ আগস্ট ২০২৬


আরও পড়ুন

চাকরি না পেয়ে হতাশ, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা

২৫ আগস্ট ২০২৬


ভারতকর্মসংস্থানউদ্যোক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise