Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

নিজামের দুর্লভ গয়নার নতুন ঠিকানা হতে পারে দিল্লির জাদুঘর

  • থাকছে ১৮৫ ক্যারেটের ‘জ্যাকব ডায়মন্ড’, সাত-সারি মুক্তোর হার
শিভাশিষ ভট্টাচার্য
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৪৯
নিজামের দুর্লভ গয়নার নতুন ঠিকানা হতে পারে দিল্লির জাদুঘর

হায়দরাবাদের নিজামদের রাজকীয় গয়নার এক দুর্লভ সংগ্রহে রয়েছে হার, ব্রেসলেট, বাজুবন্ধ এবং আংটি।

কয়েক দশক ধরে ভল্টের অন্ধকারেই বন্দি হয়ে আছে হায়দরাবাদের নিজামদের রাজকীয় গয়নার এক দুর্লভ সংগ্রহ। এবার সেই গয়না সাধারণ দর্শকের সামনে আনার উদ্যোগ শুরু হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় দিল্লির রাইসিনা হিলে তৈরি হওয়া ‘যুগ যুগীন ভারত’ জাদুঘরের একটি গ্যালারিতে এই ঐতিহাসিক সংগ্রহ প্রদর্শনের পরিকল্পনা করছে বলে সূত্রের খবর।

১৮শ শতক থেকে ২০শ শতকের গোড়ার দিকের এই সংগ্রহে রয়েছে হার, ব্রেসলেট, বাজুবন্ধ এবং আংটি। সবচেয়ে আলোচিত নিদর্শনের মধ্যে রয়েছে ১৮৫ ক্যারেটের ‘জ্যাকব ডায়মন্ড’—প্রচলিত বর্ণনায় যা কোহিনূরের থেকেও বড়। রয়েছে সাত-সারি মুক্তোর একটি হারও। পুরো সংগ্রহটির মূল্য কয়েক হাজার কোটি টাকা বলে সূত্রের দাবি।
এতদিন সাধারণ মানুষ এই গয়নাগুলি দেখার সুযোগ পাননি। কারণ শুধু মূল্য নয়, প্রতিটি অলঙ্কারের সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক গুরুত্বও। ফলে আরবিআইয়ের ভল্ট থেকে সেগুলি সরিয়ে জাদুঘরে নিয়ে আসার কাজও সহজ নয়।

সংস্কৃতি মন্ত্রণালয় ইতোমধ্যে সংগ্রহটির নথিভুক্তিকরণ এবং স্থানান্তরের প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। জাদুঘরের প্রথম গ্যালারিটি আগামী বছরের জুন নাগাদ দর্শকদের জন্য খুলতে পারে। সেখানে ভারতীয় অলঙ্কার ও সাজসজ্জার ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

এই গয়নার পিছনে রয়েছে দীর্ঘ আইনি ইতিহাস। ১৯৭০-এর দশক থেকে চলা বিরোধের পর ১৯৯৫ সালে সরকার প্রায় ২১৮ কোটি টাকা দিয়ে সংগ্রহটি অধিগ্রহণ করে।

এর আগে গয়নাগুলি ছিল এইচইএইচ নিজাম জুয়েলারি ট্রাস্ট এবং এইচইএইচ নিজাম সাপ্লিমেন্টাল জুয়েলারি ট্রাস্টের হাতে। শেষ নিজাম মীর ওসমান আলি খান ১৯৫১-৫২ সালে পরিবারের ঐতিহ্যবাহী সম্পদ সুরক্ষিত রাখার জন্য এই ট্রাস্টগুলি গড়ে তুলেছিলেন।

সরকারের হাতে যাওয়ার পর গয়নাগুলি প্রথমে মুম্বইয়ের একটি ব্যাঙ্কে রাখা হয়। পরে সেগুলি রিজার্ভ ব্যাঙ্কের হেফাজতে যায় এবং ২০০১ সালে দিল্লিতে স্থানান্তরিত হয়।

তারপর থেকে কঠোর নিরাপত্তার মধ্যেই রয়েছে এই বিপুল সংগ্রহ। এবার পরিকল্পনা বাস্তবায়িত হলে ভল্টের নিরাপত্তা পেরিয়ে তা পৌঁছবে জাদুঘরের কাচের প্রদর্শনী কক্ষে—যেখানে নিজাম আমলের রাজকীয় জীবন, ভারতীয় রত্নশিল্প এবং এক সময়ের বিপুল ঐশ্বর্যের গল্প দর্শকরা নিজের চোখে দেখার সুযোগ পাবেন। তবে গয়না স্থানান্তর ও প্রদর্শনের চূড়ান্ত ব্যবস্থা এখনও নির্ধারিত হয়নি।

হায়দরাবাদের নিজামরাজকীয় গয়নাদুর্লভ সংগ্রহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?