Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইহুদি দখলদারদের সমর্থনে ইসরায়েলের নতুন সেনাবহর

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০০:১১
ইহুদি দখলদারদের সমর্থনে ইসরায়েলের নতুন সেনাবহর

পশ্চিম তীরের গ্রাম কুসরা। সেখানে গত সপ্তাহের শেষ দিনে তিনটি বাড়ি অবরুদ্ধ করে ইহুদি বসতি স্থাপনকারীরা। বন্ধ করে দেয় বাড়িগুলোর সংযোগকারী রাস্তা। বিচ্ছিন্ন করে দেয় পানি-বিদ্যুৎও। পরিবারের সদস্যদের কাউকে ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে দিচ্ছে না। ক্রমবর্ধমান এ নৈরাজ্যের মধ্যে ইহুদি দখলদারদের সমর্থনে ওই অঞ্চলে গতকাল বৃহস্পতিবার নতুন সেনাবহর নামিয়েছে ইসরায়েল।

কুসরার মেয়র আবেদ আল-আথেম ওয়াদি জানিয়েছেন, গ্রামটির ছয়টি বাড়ি খালি করিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে পাহাড়ের চূড়ায় অবস্থিত অবরুদ্ধ তিনটি বাড়িও রয়েছে। ওই বাড়িগুলোয় বসবাসরত পরিবারগুলোকে একত্র করা হয়েছে একটি বাড়িতে।

রয়টার্সকে গ্রামবাসীরা বলেছেন, এই অভিযান আগামী রবিবার পর্যন্ত চলতে পারে বলে তাদের জানিয়েছে ইসরায়েলের সেনারা। প্রকাশ করা একটি বিবৃতিতে ইসরায়েলি সেনা জানিয়েছেন, বাসিন্দাদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে কুসরায় সেনা মোতায়েন করা হয়। তাদের ‘নির্দেশ দেওয়া হয়েছিল, কুসরার বাসিন্দারা যেন নিজ নিজ বাড়িতেই অবস্থান করেন’ বলেও উল্লেখ রয়েছে সেখানে। কুসরা গ্রামে অবরুদ্ধ অবস্থায় থাকা দুটি পরিবারের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তারা জানিয়েছে, তাদের কাছে কোনো খাবার বা ওষুধ নেই। বসতি স্থাপনকারীরা তাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করছে, বাড়িঘরে পাথর ছুড়ছে ও তাদের উদ্দেশ্য করে অপমানজনক কথাবার্তা বলছে। বাড়িগুলোর একটিতে আটকা পড়েছেন ফিলিস্তিনি কুসাই আবু রিদা। সাহায্য চেয়ে তিনি বললেন, ‘আমরা সরকারি প্রতিষ্ঠান এবং প্রতিটি স্বাধীন ও মর্যাদাবান মানুষের কাছে খাদ্য ও ওষুধ সংগ্রহের ক্ষেত্রে সহায়তার আবেদন জানাচ্ছি।’

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বললেন, ‘যারা এই কাজ করছে, সেই ইসরায়েলি সন্ত্রাসীদের সরিয়ে দেওয়ার জন্য আমাদের অনুরোধে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ সেখানে গেছে।’ তিনি আরও বললেন, এই পরিবারের বাড়িতে যারা এমন কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কার্যকলাপ অপরাধমূলক।

পশ্চিম তীরইহুদি বসতিসেনাবহরইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের