Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

স্পেনের সেউতা সংকটে সর্বোচ্চ সতর্কতায় আয়ারল্যান্ডও

  • বিমানবন্দর ও সমুদ্রবন্দরে নজরদারি জোরদার
সজল মিত্র রিচার্ড, আয়ারল্যান্ড প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৭:৪২
স্পেনের সেউতা সংকটে সর্বোচ্চ সতর্কতায় আয়ারল্যান্ডও

ছবি: রয়টার্স

মরক্কো ও স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতার সীমান্তে কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীর প্রবেশচেষ্টার ঘটনায় অভিবাসী বিরোধী নতুন  উদ্বেগ সৃষ্টি হয়েছে ইউরোপজুড়ে। সীমান্ত নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসন ঠেকাতে কড়া নজরদারি বাড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশ । গর্জে উঠেছে আয়ারল্যান্ডও । সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে সীমান্ত ব্যবস্থাপনায় । যদিও দেশটি গত দুই দিনে নতুন কোনো জরুরি আইন বা বিশেষ অভিযান ঘোষণা করেনি, তবে বিদ্যমান সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সেউতার সাম্প্রতিক ঘটনা কেবল স্পেন বা মরক্কোর সমস্যা নয়, এটিকে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের বহির্সীমান্ত নিরাপত্তার জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পর শত শত নয়, কয়েক হাজার মানুষ অল্প সময়ের মধ্যে সীমান্তে জড়ো হওয়ার ঘটনা ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডের বিচার, স্বরাষ্ট্র ও অভিবাসন কর্তৃপক্ষ সীমান্ত ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিশেষ করে ডাবলিন, কর্ক ও শ্যানন বিমানবন্দর এবং ডাবলিন, রসলেয়ার ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তাদের তৎপরতা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট ও ফেরি যাত্রীদের ভ্রমণ নথি, ভিসা, পরিচয়পত্র এবং ভ্রমণের উদ্দেশ্য আরও নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। সন্দেহজনক যাত্রীদের ক্ষেত্রে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় নথি পরীক্ষা করার নির্দেশনাও কার্যকর রয়েছে।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করেছে আয়ারল্যান্ড। দেশটির সীমান্ত ব্যবস্থাপনা বিভাগ, পুলিশ বাহিনী (গার্দা), কাস্টমস বিভাগ এবং ইউরোপীয় অংশীদার সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান আরও বাড়ানো হয়েছে। মানবপাচার চক্র, ভুয়া কাগজপত্র ব্যবহার এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের গতিবিধির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

আয়ারল্যান্ড শেনজেন অঞ্চলের সদস্য না হলেও ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে । ইউরোপীয় কমিশনের অভিবাসন নীতির আওতায় বায়োমেট্রিক তথ্য যাচাই, যাত্রী শনাক্তকরণ ব্যবস্থা এবং সীমান্ত নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার আরও কার্যকর করার উদ্যোগ চলমান রয়েছে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ও আগের তুলনায় আরও জোরদার করা হয়েছে।

দেশটির একমাত্র স্থলসীমান্ত যুক্তরাজ্যের অংশ উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে হওয়ায় সেখানে ‘কমন ট্রাভেল এরিয়া (সিটিএ)’ চুক্তি কার্যকর রয়েছে। ফলে আয়ারল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থার মূল গুরুত্ব থাকে আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে। এখানেই বিদেশি নাগরিকদের প্রবেশের সময় কঠোরভাবে কাগজপত্র যাচাই, পরিচয় নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়।

অন্যদিকে ইউরোপীয় কমিশনও বহির্সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। কমিশনের পক্ষ থেকে মানবপাচার প্রতিরোধ, সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দ্রুত তথ্য বিনিময় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড এসব উদ্যোগে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

অভিবাসন বিশ্লেষকদের মতে, বর্তমানে আয়ারল্যান্ডের লক্ষ্য দ্বিমুখী। একদিকে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, অন্যদিকে আন্তর্জাতিক সুরক্ষা প্রার্থীদের আইনি অধিকার নিশ্চিত করা। ফলে সীমান্তে কঠোর নজরদারি থাকলেও বৈধ ভ্রমণকারী ও আশ্রয়প্রার্থীদের জন্য আন্তর্জাতিক আইনের বিধান যথারীতি অনুসরণ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, সেউতার সাম্প্রতিক ঘটনা ইউরোপের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে আকস্মিক অভিবাসনের ঢল, মানবপাচারকারী চক্রের সক্রিয়তা এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ভবিষ্যতে ইউরোপের প্রায় সব দেশই সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পথে এগোবে। সেই বাস্তবতায় আয়ারল্যান্ডও সীমান্ত ব্যবস্থাপনা, গোয়েন্দা নজরদারি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার কৌশল নিয়েই এগোচ্ছে।

আয়ারল্যান্ডসেউতাসতর্কতাসেউতা সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের