Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রাশিয়া-ক্রিমিয়াকে যুক্ত করা সেতুতে ইউক্রেনের হামলা, অচল সড়ক ও রেলপথ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:২০
শেয়ার করুন:
রাশিয়া-ক্রিমিয়াকে যুক্ত করা সেতুতে ইউক্রেনের হামলা, অচল সড়ক ও রেলপথ

কার্চ সেতু। ছবি : সংগৃহীত

রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ কার্চ সেতুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। কয়েক দিনের ধারাবাহিক হামলায় সেতুটির সড়ক অংশ ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথও।

এতে ক্রিমিয়ায় রুশ সেনাদের কাছে অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি ও সামরিক সরঞ্জাম পাঠানোর গুরুত্বপূর্ণ পথটি কার্যত অচল হয়ে পড়েছে।

ইউক্রেনের দাবি, এটি কার্চ সেতুতে তাদের চতুর্থ অভিযান। সবশেষ এই অভিযানটি ছিলো সবচেয়ে জটিল।

এই সেতুটির পাশাপাশি রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি তেল শোধনাগার, জ্বালানি মজুতকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়কেও হামলা চালিয়েছে কিয়েভ।

ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়ায় যাওয়ার সংক্ষিপ্ত সরবরাহপথটি ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্চ সেতুকে রাশিয়ার ‘যুদ্ধযন্ত্রের’ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছে।

তাদের দাবি, সেতুটি দিয়ে রুশ বাহিনীর জন্য জ্বালানি, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ও সেনাসদস্য পরিবহন করা হতো।

গত ১৬ নভেম্বর প্রথম দফার হামলায় সেতুটির সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ইস্পাতের অংশেও লাগে আঘাত।

পরদিন ১৭ নভেম্বর কামিকাজে ড্রোন ব্যবহার করে সেতুর সড়ক অংশে হামলা চালানোর কথা জানায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। তাদের দাবি, এতে সড়ক অংশটি ধসে পড়ে।

এরপর সেতুর পৃথক রেল অংশেও চালানো হয় হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এ হামলায় নেপচুন ও ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র এবং রুটা ড্রোন ব্যবহার করা হয়েছে।

১৮ ও ১৯ নভেম্বর আবারও নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে রেল অংশে আঘাত হানা হয়। এতে রেল চলাচল বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, মূল অভিযানের আগে প্রায় এক মাস ধরে সেতুটির আশপাশে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়। এরপর কয়েক ধাপে হামলা চালানো হয়।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৪৮ ঘণ্টায় ইউক্রেনের ৪ হাজার ৩০৫টি ড্রোন প্রতিহত করেছে তারা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে ৮৮২টি ড্রোন প্রতিহত করার দাবি করেছিল মস্কো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কার্চ সেতুতে হামলাকে বেসামরিক স্থাপনায় আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সেতুটি দিয়ে তেল বা তেলজাত পণ্য পরিবহনও করা হতো না।

ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল। ২০১৪ সালে ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া। এর পরপরই ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো। চার বছরের মাথায় চালু করা হয় কার্চ সেতু। ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত। ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু।

কার্চ সেতুর পাশাপাশি রাশিয়ার দক্ষিণাঞ্চলের অন্যতম স্থলপথ এম-১৪ রস্তভ-ক্রিমিয়া মহাসড়কেও হামলা চালিয়েছে ইউক্রেন। একই সময়ে আজভ, ইলস্কি ও আফিপস্কির তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোতে আঘাত হানা হয়েছে।

ইউক্রেনের দাবি, এসব স্থাপনায় মজুত জ্বালানি খুব সহজেই যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। তাই এগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়ার তেল ও জ্বালানি পরিবহনকারী জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইউক্রেন। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৩০০টি জাহাজে হামলা চালানোর দাবি করেছে কিয়েভ।

সূত্র : আলজাজিরা

আরও পড়ুন

সেতু পাহারা দিয়ে ৪৬৯ জীবন বাঁচিয়েছেন যে মানুষটি

১৭ নভেম্বর ২০২৬

রাশিয়াইউক্রেনযুদ্ধকার্চ সেতুহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!