রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ কার্চ সেতুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। কয়েক দিনের ধারাবাহিক হামলায় সেতুটির সড়ক অংশ ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথও।এতে ক্রিমিয়ায় রুশ সেনাদের কাছে অস্ত্র, গোলাবারুদ, জ্বালানি ও সামরিক সরঞ্জাম পাঠানোর গুরুত্বপূর্ণ পথটি কার্যত অচল হয়ে পড়েছে।ইউক্রেনের দাবি, এটি কার্চ সেতুতে তাদের চতুর্থ অভিযান। সবশেষ এই অভিযানটি ছিলো সবচেয়ে জটিল।এই সেতুটির পাশাপাশি রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি তেল শোধনাগার, জ্বালানি মজুতকেন্দ্র ও গুরুত্বপ...