Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

সেতু পাহারা দিয়ে ৪৬৯ জীবন বাঁচিয়েছেন যে মানুষটি

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৭:১৬
শেয়ার করুন:
সেতু পাহারা দিয়ে ৪৬৯ জীবন বাঁচিয়েছেন যে মানুষটি

চেন সি যিনি ‘অ্যাঞ্জেল অব নানজিং’ নামে পরিচিত

মৃত্যুর মুখ থেকে কাউকে ফিরিয়ে আনার চেয়ে বড় মানবতা আর কী হতে পারে! আর এই কাজে মন-প্রাণ ঢেলে দিয়ে আজ চীনের মানুষের কাছে এক অসাধারণ অনুপ্রেরণা, এক জীবন্ত দেবদূত। তার নাম চেন সি। গত ২৩ বছর ধরে যিনি চীনের ইয়াংজি নদী সেতুর ওপর নিঃশব্দে এক মহৎ দায়িত্ব পালন করে চলেছেন।

৫৬ বছর বয়সী চেন সি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ের ইয়াংজি নদী সেতুতে নিয়মিত টহল দেন। তার গায়ে জড়ানো থাকে একটি লাল রঙের স্বেচ্ছাসেবক পোশাক, যেখানে চীনা ভাষায় লেখা রয়েছে–“প্রতিদিন জীবনকে ভালোবাসুন”। এই মহৎ কাজের শুরুটা হয়েছিল ২০০০ সালে। সেদিন সেতুতে এক দিশেহারা তরুণীকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেছিলেন চেন। মেয়েটির আচরণে কোনো বিপদের আশঙ্কা করে তিনি এগিয়ে যান, তার মন ভালো করার চেষ্টা করেন এবং কাছে কোনো অর্থ না থাকায় তাকে খাবার, পানি ও বাড়ি ফেরার টিকিট কিনে দেন। সেদিনই প্রথমবারের মতো চেন উপলব্ধি করেছিলেন যে মানুষ এই সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারে, আর এই মানুষগুলোকে বাঁচানো সম্ভব। এরপর ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় তার নিয়মিত ও নিরলস মিশন। ‘নিউ উইকলি’র তথ্য অনুযায়ী, দীর্ঘ দুই দশকে তিনি ৪৬৯ জন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। টহল দেওয়ার সময় চেন মানুষের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারেন কে চরম মানসিক সংকটে রয়েছে। তার ভাষায়, “যারা তীব্র অভ্যন্তরীণ লড়াই বা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যান, তাদের শরীরের নড়াচড়া স্বাভাবিক থাকে না, তাদের শরীর যেন অনেক ভারী দেখায়।” কাউকে এমন অবস্থায় দেখলে তিনি এগিয়ে যান, পরম স্নেহে তাদের সঙ্গে কথা বলেন। অতীতে প্রতারিত এক গৃহবধূকে তিনি বলেছিলেন, “আকাশও যদি ভেঙে পড়ে, আমি তোমার বড় ভাই হয়ে তা ধরে রাখব।” আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে আত্মহত্যার কথা ভাবা এক তরুণীর জন্য তিনি ও তার বন্ধুরা মিলে ১০ হাজার ইউয়ানের বেশি অর্থ সংগ্রহ করে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। চেন শুধু সেতুর কিনারা থেকে মানুষকে টেনেহিঁচড়ে ফিরিয়ে আনেন না; তিনি উপলব্ধি করেছেন যে সাময়িক এই উদ্ধারই সব নয়। তাই তিনি নিজের জমানো টাকা খরচ করে ওই মানুষগুলোর থাকার জন্য ঘর ভাড়া করেন এবং তাদের যাবতীয় খরচও নিজে বহন করেন। তার এই মানবিক ও হৃদয়স্পর্শী কাজ নিয়ে ‘অ্যাঞ্জেল অব নানজিং’ নামের একটি তথ্যচিত্রও তৈরি হয়েছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে তাকে নিয়ে এক নেটিজেন লিখেছেন, “২০ বছরেরও বেশি সময় আগে তাকে খবরে দেখেছিলাম। ভাবিনি তিনি আজও মানুষের জীবন বাঁচিয়ে চলেছেন।” হতাশার চাদরে ঢাকা মানুষগুলোর জীবনে আশার আলো জ্বালিয়ে চেন সি সত্যিই প্রমাণ করেছেন–“যতক্ষণ শরীরে শ্বাস আছে, ততক্ষণ নতুন করে জীবন শুরু করার আশাও আছে।”

সূত্রঃ সাউথ চায়না মর্নিং পোস্ট


অনুপ্রেরণাসেতুচীনআত্মহত্যাচেন সি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন