Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চায় সিউল, লক্ষ্য শান্তিতে থাকা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:০১
উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চায় সিউল, লক্ষ্য শান্তিতে থাকা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংঘাত এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি কোরীয় উপদ্বীপে যুদ্ধবিরতির বর্তমান কাঠামোর পরিবর্তে একটি ‘শান্তি ব্যবস্থা’ প্রতিষ্ঠা করা প্রয়োজন।

শনিবার জাপানের ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার মুক্তির বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে লি দুই কোরিয়ার মধ্যে সহাবস্থানের জন্য সরাসরি আলোচনার আহ্বান জানান।

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের স্থায়ী অবসানে উত্তর কোরিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। একই সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন।

লি বলেছেন, উত্তেজনা কমাতে সিউল আগাম ও ধারাবাহিক পদক্ষেপ নেবে। একই সঙ্গে পরিস্থিতির অবনতি ঠেকাতে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।

গত বছর উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা মেনে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের যে প্রতিশ্রুতি লি দিয়েছিলেন, শনিবারের আহ্বান মূলত তারই ধারাবাহিকতা। তবে দুই কোরিয়ার সম্পর্ক বর্তমানে অচলাবস্থায় রয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই কোরিয়ার পুনরেকত্রীকরণের নীতি থেকে সরে এসে দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বৈরী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন এবং সীমান্তে প্রতিরক্ষা জোরদারের নির্দেশ দিয়েছেন।

লি সরকারের আলোচনার প্রস্তাবও উত্তর কোরিয়া এখন পর্যন্ত প্রত্যাখ্যান করেছে। সিউলের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের পরিকল্পনার সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকেও উসকানি হিসেবে আখ্যা দিয়েছে পিয়ংইয়ং।

জাপানের সঙ্গে সম্পর্কের বিষয়ে লি বলেছেন, অতীতের বিষয়গুলো মোকাবিলা করেই ভবিষ্যতের দিকে এগোতে হবে। ‘ঘনিষ্ঠ প্রতিবেশী’ হিসেবে জাপানের সঙ্গে শান্তি ও সমৃদ্ধির নতুন ৬০ বছর গড়ে তোলার আশাও প্রকাশ করেছেন তিনি।

সূত্র : রয়টার্স 

উত্তর কোরিয়াদক্ষিণ কোরিয়ালি জে মিয়ং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের