বরাবর
সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কিডনি বিভাগে ডায়ালাইসিসের সিরিয়ালের অপেক্ষায় আছি। এখন পর্যন্ত টিকে আছি কোনোক্রমে। বিকল হওয়া কিডনি দুটি যে হারে রক্তে বিষ জমাচ্ছে, তাতে খুব বেশি দিন এই নশ্বর পৃথিবীতে শ্বাস নিতে পারব বলে মনে হচ্ছে না। সিরিয়াল পাওয়ার লাইন দীর্ঘ। আগে সিরিয়াল পেতে লাগত দুমাস, এখন অনন্তকালের অপেক্ষা। কারণ, ৩৩টি মেশিনের মধ্যে ১৩টি বিকল। সিরিয়ালের আগে মৃত্যু পরোয়ানা এসে যাওয়ার চান্স বেশি। অফুরন্ত এ সময়টা পত্রিকা পড়ে কাটাই। বুধবার সকালে পত্রিক...