Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগ

ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরানো হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ভাইকে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:২০
ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরানো হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ভাইকে

অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়া হায়দারের ভাই। বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটানো, শিক্ষক বদলি ও পদায়নে অনিয়ম এবং পাঠ্যবইয়ে বিতর্কিত পরিবর্তনের নেপথ্যে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে কামাল উদ্দিনের বিরুদ্ধে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় তাকে ওএসডি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে। মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে পাঠ্যবইয়ে জুলাই শহীদ আনাসকে কেন্দ্র করে একটি গল্পে বিতর্কিত পরিবর্তন এবং জুলাই আন্দোলন ও বিগত সরকারের বিভিন্ন প্রসঙ্গ বাদ দেওয়ার ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনায় শিক্ষা প্রশাসনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে বদলি করা হলো।

আওয়ামী লীগ সরকারের সময় অধ্যাপক কামাল হায়দার শিক্ষা প্রশাসনে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। ২০০৯ সালে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বোন অধ্যাপক ফাহিমা খাতুনের ঘনিষ্ঠ হিসেবে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের উপসচিব পদে দায়িত্ব পান। পরবর্তী সময়ে ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হলে কামাল হায়দারকে অধিদপ্তরের সরকারি কলেজ শাখায় পদায়ন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা বলেন, ‘ওই সময় তিনি ফাহিমা খাতুনের ঘনিষ্ঠ কর্মকর্তাদের একটি বলয়ের সদস্য হয়ে ওঠেন। পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আলোচিত সহকারী একান্ত সচিব (এপিএস) মন্মথ রঞ্জনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সিন্ডিকেটের সদস্য হিসেবেও তিনি প্রভাব বিস্তার করেন।’

মাউশির কলেজ শাখায় দায়িত্ব পালনকালে শিক্ষকদের পদায়ন ও বদলিতে অর্থের বিনিময়ে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে কামাল উদ্দিনের বিরুদ্ধে। এ ছাড়া বিএনপি ও বিরোধী মতাদর্শের শিক্ষকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করতেন তিনি, এমন অভিযোগ শিক্ষা ক্যাডারের অনেক কর্মকর্তার।

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির আমলেও নানা বিতর্কের কারণে তাকে মাউশি থেকে সরিয়ে সরকারি তিতুমীর কলেজে বদলি করা হয়, জানায় ওই সূত্র।আওয়ামী লীগ সরকারের আমলের শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা কামাল উদ্দিনের কয়েকটি ছবি এরই মধ্যে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

শিক্ষা কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কামাল হায়দার নিজেকে সাবেক ছাত্রদলকর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর তিনি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরে সচিব পদও বাগিয়ে নেন। এরপর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নের আর্থিক লেনদেন শুরু করেন এই কর্মকর্তা।

এসব অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের মোবাইলে একাধিক কল দেওয়া হয়। তবে তিনি সাড়া না দেওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।


ঢাকা শিক্ষা বোর্ডসচিবওএসডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি