শিক্ষা প্রশাসনের শীর্ষ পদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের
মহাপরিচালক (ডিজি)। পদটি যেন এখন সংগীতের চেয়ারের মতো। মাত্র দুই বছরে চেয়ারছাড়া হয়েছেন
আটজন। কেউ দায়িত্বে ছিলেন মাত্র ২০ দিন। কেউবা ছিলেন অতিরিক্ত দায়িত্বে, আবার দায়িত্ব
হারিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন তিনজন। শিক্ষা প্রশাসনের শীর্ষ পদ
হারানো দপ্তরবিহীন এই তিন কর্মকর্তাকে বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছে সরকার।
অলস সময় পার করা শিক্ষা ক্যাডারের এই তিন জ্যেষ্ঠ অধ্যাপকের পদায়নে
মূল বাধা পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও প্রশাসনিক ভ...