Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

শেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪২
শেয়ার করুন:
শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

ডা. সেলিম মিঞা। সংগৃহীত ছবি

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তাকে ঢাকার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ছিল।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

ডা. সেলিম ২০২৪ সালের ১০ জুলাই নেত্রকোনার সিভিল সার্জন পদ থেকে বদলি হয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, সাংবাদিক লাঞ্ছনা এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ওঠে। এসব অভিযোগে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মানববন্ধনসহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিও দেওয়া হয়। কিন্তু নানাভাবে তদবির করে তখন পার পেয়ে যান তিনি।

আরও পড়ুন

রাজকীয় সংবর্ধনা ইয়ামালদের

২২ জুলাই ২০২৬

ডা. সেলিম বলেছেন, ‘আমি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে গত কিছুদিন ধরে নিজে থেকেই বদলির চেষ্টা করছিলাম। শেরপুরে রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যার কারণে কাজ করতে গিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছিল।’

শেরপুর সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. মুহাম্মদ এমরান হোসেনকে। তিনি এর আগে খুলনার বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ছিলেন। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলায় এবং তিনি আগামী রবিবার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

ওএসডির বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা।

সেলিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ডা. প্রদীপ বললেন, ‘বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ ভালোভাবে বলতে পারবে।’


ওএসডিশেরপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন