Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব, এনএপিডিতে নতুন মহাপরিচালক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৪:৪৭
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব, এনএপিডিতে নতুন মহাপরিচালক

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ও মো. খায়রুল কবীর মেনন। ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-তে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এ লক্ষ্যে দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে সচিব পদে উন্নীত করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মো. খায়রুল কবীর মেননও সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এনএপিডির মহাপরিচালকের পদটি সচিব পদমর্যাদার।

অন্য এক প্রজ্ঞাপনে এনএপিডির বর্তমান মহাপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামকে অবসরে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি ও নতুন দায়িত্ব প্রদান সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়এনএপিডিপদোন্নতিওএসডি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise