রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। সংগৃহীত ছবি
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। রাজবাড়ীর সিভিল সার্জন নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি/পদায়ন হওয়া কর্মকর্তা আগামী ৪ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগদান করবেন। তা না হলে ৫ অক্টোবর থেকে বর্তমান কর্মস্থলের দায়িত্বে আর থাকবেন না।
২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আব্দুল হান্নান জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন।




