বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নির্ধারিত পরীক্ষা হবে আগামী ২৪ আগস্ট। পুনর্নির্ধারিত এই পরীক্ষা সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সম্পন্ন হবে।আজ ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ জুলাই ঢাকা বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি এবং পরবর্তী সময়ে...