Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

বৃষ্টিতে অনুপস্থিত শিক্ষার্থীদের ৩ বিষয়ের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট

  • কেন্দ্র বদরুন্নেসা কলেজ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২১:২৮
বৃষ্টিতে অনুপস্থিত শিক্ষার্থীদের ৩ বিষয়ের এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনর্নির্ধারিত পরীক্ষা হবে আগামী ২৪ আগস্ট। পুনর্নির্ধারিত এই পরীক্ষা সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সম্পন্ন হবে।

আজ ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ জুলাই ঢাকা বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি এবং পরবর্তী সময়ে পরীক্ষা দেয়ার জন্য নিজ নিজ কেন্দ্রে পুনর্নির্বন্ধন সম্পন্ন করেছেন, কেবল তারাই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অন্তত আধা ঘণ্টা আগে, অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

আরও পড়ুন

চট্টগ্রামে ডেঙ্গুর ১৫৫ হটস্পট, ড. ইউনূসের বাড়িতেও লার্ভা

২০ আগস্ট ২০২৬

একটি মাত্র কলেজে পরীক্ষা রাখা প্রসঙ্গে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু আগামীর সময়কে বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি জেলা অন্তর্ভুক্ত থাকলেও এই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিকটবর্তী জেলাগুলো থেকে মাত্র ২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় একটি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করলেও শিক্ষার্থীদের যাতায়াত বা অংশগ্রহণে কোনো ধরনের অসুবিধা হবে না।

ঢাকা শিক্ষা বোর্ডএইচএসসি পরীক্ষা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise