Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

মাঠে চরিত্র আকাশে নিরাপত্তা

agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩
মাঠে চরিত্র আকাশে নিরাপত্তা

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

মাননীয় সচিব,

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

মহোদয়, আমি আপনার মহান স্বাধীন দেশের এক সম্ভাব্য নাগরিক— একটি কন্যাভ্রূণ। অত্যন্ত আশঙ্কাজনক ও ভীতিকর এক পরিস্থিতির শঙ্কায় আপনাকে এ চিঠিটি লিখতে বাধ্য হচ্ছি। আমার দুর্ভাগ্য, গর্ভাশয়ের বাইরে যে বাংলাদেশের আওয়াজ পাই, বাস্তবে তা নাকি অত্যন্ত সেনসিটিভ এক ভূখণ্ড! ভুলবশত যদি আমি নারী রূপে জন্মগ্রহণ করে ফেলি, তবে এ পবিত্র সমাজ ও যুবকদের ‘চরিত্র’ আমার প্রভাবেই ধূলিসাৎ হয়ে যাবে— এমন আশঙ্কায় আমি এখন ভূমিষ্ঠ হতে তীব্র অস্বীকৃতি জানাচ্ছি।

সম্প্রতি সুনামগঞ্জের দিরাইয়ে ঘটে যাওয়া এক ঘটনা আমার চোখের ঘুম (যদি গর্ভে ঘুম বলে কিছু থাকে) কেড়ে নিয়েছে। সিলেটের জারা স্পোর্টিং ক্লাব ও স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ নাকি বন্ধ করে দেওয়া হয়েছে! কেন জানেন? কারণ, হাফপ্যান্ট পরে ফুটবল খেললে নাকি ‘নাচানাচি’ আর ‘অশ্লীলতা’ ছড়াবে এবং তা দেখে এলাকার যুবকদের চরিত্র ভেঙে তাসের ঘরের মতো গুঁড়িয়ে যাবে! বাহ্! দেশের যুবসমাজের চরিত্র রক্ষার কতটা ভারাক্রান্ত দায়িত্ব এই নারী ফুটবলারদের কাঁধে, ভাবতেই নিজেকে ধন্য মনে হচ্ছে! প্রশাসনও চমৎকার ‘সমঝোতা’র নসিহত দিয়ে পুলিশ পাঠিয়ে খেলা বন্ধের সুব্যবস্থা করে দিয়েছে। পুরুষদের চরিত্র কাচের তৈরি আর তা ভেঙে ফেলার মূল কারিগর ফুটবলখেলুড়ে কিশোরীরা— এ মহান সত্য জানার পর মেয়ে হয়ে জন্মানোর দুঃসাহস আমি কীভাবে দেখাই?

গর্ভাশয়ের বাইরে যে বাংলাদেশের আওয়াজ পাই বাস্তবে তা নাকি অত্যন্ত সেনসিটিভ এক ভূখণ্ড

শুধু মাঠে নয়, দেশের মাটি ছাড়িয়ে উড়াল দেওয়ার পথও তো আপনাদের রাষ্ট্রীয় প্রহরায় সুরক্ষিত! গত ৮ আগস্ট ঢাকা বিমানবন্দরে সব বৈধ কাগজপত্র থাকার পরও শুধু ‘অবিবাহিত’ হওয়ার অপরাধে তিন তরুণীকে নেপাল যেতে বাধা দিল ইমিগ্রেশন পুলিশ। ভাগ্যিস হাইকোর্ট একে ‘লিঙ্গভিত্তিক বৈষম্য’ ও ‘আইনবহির্ভূত’ বলে রুল জারি করেছেন! নইলে তো আমরা ধরেই নিয়েছিলাম, একা কোনো নারী বিমানে উঠলেই বুঝি দেশের সার্বভৌমত্ব ভেঙে পড়ে!

মহোদয়, এয়ারপোর্টে নিরাপত্তা আর স্টেডিয়ামে চরিত্র— দুই-ই যদি স্রেফ নারী হওয়ার কারণে বিপন্ন হয়, তবে আমার মতো অবুঝ ভ্রূণ এ বিপজ্জনক দুনিয়ায় পা রাখবে কীভাবে? ফুটবলে লাথি দিলে যদি যুবকদের চরিত্র নষ্ট হয়, তবে আমাদের গর্ভেই আটকে থাকা শ্রেয়।

 

ইতি

একটি আতঙ্কিত ও অনাগত কন্যাভ্রূণ

(যে আপাতত ভূমিষ্ঠ হতে অনিচ্ছুক)

সচিবস্বরাষ্ট্র মন্ত্রণালয়কন্যাভ্রূণভীতিকরঅস্বীকৃতিআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি