Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সেই ইউনিয়ন সচিবকে শোকজ

তালতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৫:২৫
ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সেই ইউনিয়ন সচিবকে শোকজ

অভিযুক্ত খলিলুর রহমান

বরগুনার তালতলীর ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার স্বাক্ষরিত নোটিশে তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, ছোটবগী ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানের বিরুদ্ধে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়কে বেআইনি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি কর্মচারীদের আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

১২ অক্টোবর ২০২৬

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৮ অক্টোবর ছোটবগী ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে সচিব খলিলুর রহমানের বিরুদ্ধে। তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, নতুন কার্ডের জন্য টাকা নেওয়ার কথা বলা হয়েছিল এবং দু-একজনের কাছ থেকে টাকা নেওয়াও হয়েছিল। পরে চেয়ারম্যানের নির্দেশে সেই টাকা ফেরত দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমান জানান, শোকজ নোটিশ পেয়েছি। সময় মত জবাব দেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, অভিযোগের বিষয়ে সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

খলিলুর রহমানসচিবশোকজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক