Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

ভূতের ভাবমূির্ত!

agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫
ভূতের ভাবমূির্ত!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পত্রপাঠ নিশ্চয়ই খানিকটা চমকে উঠছেন। আমি জানি, আপনার দপ্তরে প্রতিদিন শত শত লিখিত অভিযোগ আসে; কিন্তু কোনো ভূতের চিঠি পাওয়া নিশ্চয়ই আপনার দীর্ঘ প্রশাসনিক জীবনে এই প্রথম। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন। আমি নাটোরের বড়াইগ্রামের চৌমহন গ্রামের ভূতদের প্রতিনিধি হিসেবে আপনাকে এই চিঠি লিখছি।

চরম ক্ষোভ ও অপমানবোধ নিয়েই কলম ধরতে হলো। আমাদের নীরবতা বা ভদ্রতাকে হয়তো আপনারা দুর্বলতা ভেবে বসে আছেন। কারণ বড়াইগ্রাম, কুশমাইল ও সংগ্রামপুর এলাকায় যা ঘটছে, তা আমাদের ভূত-সমাজের সহনশীলতার সব সীমা অতিক্রম করেছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি আশা করি, আপনার দৃষ্টিগোচর হয়েছে। ঘটনা হলো, বড়াইগ্রাম উপজেলায় রাত গভীর হলেই লাল-সাদা কাপড়ে বেরিয়ে পড়ে একদল যুবক। নির্জন বাগান বা বন-জঙ্গলে তান্ত্রিক সেজে তৈরি করেন শুটিংয়ের আসন। জিন হাজির করার দৃশ্যে অভিনয় করেন তারা। এরপর সেগুলো ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ফাঁদ পাতেন প্রতারকরা। সেই ভিডিও দেখে সহজেই বিশ্বাস করেন সহজ-সরল প্রবাসী ও দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগা রোগীরা। এরপর প্রতারকরা নানা অজুহাতে দফায় দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

চারপাশের মানুষ এখন মনে করছে, ভূতেরা বুঝি বিকাশ অ্যাকাউন্ট খুলে প্রবাসীদের ব্ল্যাকমেইল করা শুরু করেছে

মহোদয়, একজন সভ্য ও নীতিবান ভূত হিসেবে আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা রাতবিরাতে ডালপালা নাড়িয়ে, নির্জন বাঁশঝাড় একটু-আধটু দুলিয়ে মানুষকে ভয় দেখানো ছাড়া কোনো আর্থিক ক্ষতি করিনি। প্রতারণা ও অসদুপায় অবলম্বন কতিপয় অসৎ মানুষের পেশা হতে পারে, কিন্তু ভূতের চরিত্রে এমন নীচতা কখনোই ছিল না এবং এখনো নেই।

অথচ কথিত তান্ত্রিকরা নিজেদের স্বার্থে আমাদের নাম ব্যবহার করছে। ভূত ও জিনের নাম ভাঙিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, তিন-চারতলা প্রাসাদ গড়ে তুলছে, দামি গাড়ি হাঁকাচ্ছে। আর দেশ ও বিশ্বদরবারে বদনাম হচ্ছে আমাদের! চারপাশের মানুষ এখন মনে করছে, ভূতেরা বুঝি বিকাশ অ্যাকাউন্ট খুলে প্রবাসীদের ব্ল্যাকমেইল করা শুরু করেছে! এতে আমাদের কয়েক হাজার বছরের অর্জিত ভাবমূর্তি ও সুনাম ধুলায় মিশে যাচ্ছে। তাই আপনার কাছে আমাদের আকুল আবেদন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়ে দ্রুত বড় পরিসরে অভিযান চালান। নইলে বিরক্ত হয়ে আমরা নেমে পড়লে পরিস্থিতি সামলাতে পারবেন না।

ইতি

বড়াইগ্রামের ভূতদের প্রতিনিধি

সচিবস্বরাষ্ট্র মন্ত্রণালয়পত্রপাঠঅপমানবোধভাবমূির্তআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!