Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

মরেও শান্তি নেই!

agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬
মরেও শান্তি নেই!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

সালাম নেবেন। আশা করি ভালো আছেন। আমি রাজশাহী বিভাগের এক প্রত্যন্ত গ্রামের মানুষ। বর্তমানে মারাত্মক অসুস্থ হয়ে শয্যাশায়ী। শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। যেকোনো মুহূর্তে কিছু ঘটে যেতে পারে। গ্রামে বসে মৃত্যুর প্রহর গোনা ভালো সিদ্ধান্ত নয়, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু রামেকে যেতে ভীষণ ভয় পাচ্ছি। কারণ, পত্রপত্রিকায় দেখলাম রামেকের জরুরি বিভাগের সামনে ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের’ রাজত্ব চলছে।

আপনি তো জানেন, আমাদের রাজশাহী বিভাগে মানসম্মত চিকিৎসার একমাত্র ভরসা রামেক হাসপাতাল। এটি ছাড়া আমাদের মতো রোগীদের যাওয়ার দ্বিতীয় কোনো জায়গা নেই। কিন্তু ধরুন, বাড়ি থেকে কোনোমতে একটি স্থানীয় অ্যাম্বুলেন্স ভাড়া করে রামেকে পৌঁছে গেলাম। তারপর যদি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে হাসপাতালের চত্বরে ঢুকতেই না পারি এবং অ্যাম্বুলেন্সের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি, তাহলে ‘আম ও ছালা’ মানে টাকা ও প্রাণ দুটোই যাবে। লাভের বেলায় শূন্য।

আবার ধরুন, কোনোক্রমে সিন্ডিকেটের সঙ্গে সেটেলমেন্ট করে হাসপাতালে ঢুকলাম এবং ভর্তি হলাম। কিন্তু চিকিৎসা চলাকালীন মারা গেলাম। তখন যদি আমার লাশ নিয়ে টানাটানি লাগে, তাহলে তো আরেক বিপদ! অন্তত মরে তো শান্তির প্রত্যাশা করতে পারি নাকি! রামেকে যেতে কতটা ভয় পেলে রোগশয্যা থেকে আপনাকে চিঠি লিখতে হচ্ছে, ভাবুন একবার।

হাসপাতালের বারান্দায় স্ট্রেচারে শুয়ে এ দৃশ্য দেখার মুড থাকবে তখন?

পত্রিকায় পড়লাম, সাধারণ এক যাত্রার ভাড়া যেখানে সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা হওয়া উচিত, সেখানে নাকি একজন মৃতের স্বজনের কাছ থেকে দাবি করা হয়েছে সাড়ে নয় হাজার টাকা! বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে চাইলেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বাধ্য হয়েই সিন্ডিকেটের অ্যাম্বুলেন্স নিতে হয়েছে তাদের।

আপনিই বলুন, হাসপাতালের বারান্দায় স্ট্রেচারে শুয়ে এ দৃশ্য দেখার মুড থাকবে তখন? মরার পর এত ঝামেলা ভালো লাগে বলুন? কবে শান্তিতে কবরস্থ হব, সেই চিন্তাতেই তো অস্থির থাকব! স্বজনরা পড়বে তখন বেকায়দায়। শোক সইবে, নাকি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সঙ্গে তর্ক করবে! এসব ভেবে ভেবে আজও রামেকে যাওয়া হলো না।

অতএব, আপনার কাছে আমার আকুল আবেদন— আমাকে এবং আমার মতো হাজার হাজার রোগীকে শান্তিতে চিকিৎসা নেওয়ার এবং অন্তত শান্তিতে মরার সুযোগটুকু দিন। আমাদের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাত থেকে বাঁচান।

ইতি

আতঙ্কিত এক রোগী

 

সচিবস্বাস্থ্যমন্ত্রণালয়আগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ