Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

অ্যাম্বুলেন্সও মারা যায়!

agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬
অ্যাম্বুলেন্সও মারা যায়!

গ্রাফিকস: আগামীর সময়

 বরাবর

 সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

সন্দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ফলে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর পাড়ি দিতে না পারায় দ্বীপবাসীর মৃত্যুপথযাত্রী হওয়ার ইতিহাস বেশ পুরনো। দ্বীপবাসীর মতো সরকারি দুটি সি অ্যাম্বুলেন্সও সাগরকূলে আজ মৃত্যুপথযাত্রী। মজার ব্যাপার হলো— সি অ্যাম্বুলেন্সের মৃত্যুপথযাত্রী হওয়ার ইতিহাসও পুরনো! ২০০৮ সালে দ্বীপবাসীর কথা ভেবে স্বাস্থ্য মন্ত্রণালয় ৩০ লাখ টাকা ব্যয়ে প্রথম সি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল। তখন মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা হয়তো ধরে নিয়েছিলেন— জলযানটি হয়তো হাওয়া-বাতাসে ভেসে সাগর পাড়ি দেবে; তাই তেল ও চালকের খরচ বরাদ্দের মতো তুচ্ছ ঝামেলায় তারা যাননি। ফলে তিন বছর জঙ্গলেই পড়ে ছিল সেটি। ২০১১ সালে সাময়িকভাবে চালু করা গেলেও, তা ছয় মাসের মাথায় বন্ধ হয়ে যায়। গুপ্তছড়া ঘাটে রিটায়ারমেন্ট উপভোগ করতে করতে আজ সেটি সম্পূর্ণ পঙ্গু ও মৃত্যুপথযাত্রী।

২০১৫ সালে ত্রাণ মন্ত্রণালয় যেন প্রথমটির নিঃসঙ্গতা কাটাতে ৬৫ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় সি অ্যাম্বুলেন্সটি দেয়। তার পর থেকে সেটি পড়ে রয়েছে হারামিয়া স্বাস্থ্যকেন্দ্রের পেছনের ঝোপঝাড়ে! এক দিনের জন্যও সেটি রোগী পরিবহন করেনি! অ্যাম্বুলেন্সেরও দোষ কী, মানুষই তাকে পরিচালনা করবে; এখন দায়িত্ববান মানুষ যদি হাত-পা গুটিয়ে বসে থাকেন, তাহলে তারও বা কী করার আছে! অ্যাম্বুলেন্সটি যদি কথা বলতে পারত, সম্ভবত তার কণ্ঠেও আক্ষেপ ঝরে পড়ত।

নামকাওয়াস্তে ঢাকঢোল পিটিয়ে সি অ্যাম্বুলেন্স দিয়ে নীতিনির্ধারকরা শুধু নামটাই কামালেন

অ্যাম্বুলেন্স দুটি যখন চালক ও জ্বালানির অভাবে ঘাটে বসে অলস মৃত্যু উপভোগ করছে, তখন আমাদের মৃত্যুপথযাত্রী রোগীদের বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে স্পিডবোটে তিনজনের কোলে চাপিয়ে উত্তাল সাগর পাড়ি দিচ্ছি। পত্রিকায় দেখলাম— সাধারণ স্পিডবোট ঘরানার সি অ্যাম্বুলেন্স দুটি উত্তাল সাগর পাড়ি দিতে পারে না! তাহলে প্রশ্ন আসে— এত টাকা দিয়ে এগুলো কেনইবা কেনা হলো? নামকাওয়াস্তে ঢাকঢোল পিটিয়ে সি অ্যাম্বুলেন্স দিয়ে নীতিনির্ধারকরা শুধু নামটাই কামালেন।

বছরে অন্তত ৫০ দিন বৈরী আবহাওয়ায় সন্দ্বীপ চ্যানেল বন্ধ থাকে। উত্তাল সাগর পাড়ি দিতে পারে এমন মানের অ্যাম্বুলেন্স প্রয়োজন এ সময়। কিন্তু দ্বীপবাসীর আর সে ভাগ্য কোথায়। স্বাধীনতার অর্ধশতাব্দীর পরও ভাগ্যের শিকে ছিঁড়ল না আমাদের। এখানে মানুষ অসুস্থ হয়, আর অসুস্থ মানুষ বহনের অ্যাম্বুলেন্সও অসুস্থ হয়! মানুষও মারা যায়, অ্যাম্বুলেন্সও মারা যায়— উভয়ের ভাগ্য এক; কেউই প্রপার ট্রিটমেন্ট পায় না।

ইতি

এক সন্দ্বীপবাসী

 

অ্যাম্বুলেন্সসচিবস্বাস্থ্যপরিবারমন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise