Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

অন্ধ ভবনে দেহ আলো

agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬
অন্ধ ভবনে দেহ আলো

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়

বাগেরহাট সদর উপজেলার ‘সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম’-এর দোতলা ভবনটির দিকে তাকালে শুধু আমি নই, এলাকার অধিকাংশ মানুষই আজ দীর্ঘশ্বাস ফেলছেন। আপনাদের উদ্যোগে নির্মিত এ ভবনটির উদ্দেশ্য ছিল— যেসব শিশুর চোখে আলো নেই, তাদের জীবনের অন্ধকার দূর করতে শিক্ষার আলোয় আলোকিত করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত সেই ভবনটি এখন জরাজীর্ণ অবস্থায় ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, ভবনটির ভেতরে পড়ে থাকা দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পড়াশোনার জন্য কিনে রাখা বিভিন্ন সরঞ্জামও নষ্ট হচ্ছে একটু একটু করে।

এখানে আজ একজন শিক্ষার্থীও নেই, নেই কোনো শিক্ষক কিংবা নৈশপ্রহরী। তিন বছর ধরে নিয়মিত সরকারি বরাদ্দ বন্ধ। দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, বাগেরহাট শহর থেকে একটু দূরে হওয়ায় নাকি শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না।

আমাদের দৃঢ় বিশ্বাস, আন্তরিকভাবে চেষ্টা করলেই এই শিক্ষা কার্যক্রমটি আবার চালু করা সম্ভব— ঠিক যেভাবে চেষ্টা ও শ্রমের মাধ্যমে ভবনটির অনুমোদন এবং নির্মাণ সম্ভব হয়েছিল।

যাদের চোখের আলো নেই, দয়া করে তাদের জ্ঞানের আলো থেকে বঞ্চিত করবেন না

সরকারের এই মূল্যবান সম্পদ এবং জনগণের কষ্টে অর্জিত অর্থে তৈরি ভবনটি ধ্বংস হতে দেওয়া যায় না। যাদের চোখের আলো নেই, দয়া করে তাদের জ্ঞানের আলো থেকে বঞ্চিত করবেন না। ভবনটি যদি জনমানবহীন অবস্থায় জঙ্গলে পরিণত হয়, তবে এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে?

শুধু ভবন নির্মাণ করলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না, শিক্ষার্থী সংকটের বিষয়টিও সমাধান করতে হয়। দেশে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়টি এখনো বহুলভাবে প্রচলিত হয়নি। প্রচারণাও কম। সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী সংগ্রহের কাজটি তো আপনারা করতেই পারেন। ছোটবেলায় দেখেছি, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী সংগ্রহ করতেন। কারণ অনেক অভিভাবক বাচ্চাদের স্কুলে পাঠানোর বিষয়ে আগ্রহী হতেন না। তাদের রাজি করাতে হতো। এখানেও অভিভাবকরা হয়তো ভরসা পাচ্ছেন না। আপনাদের সে ভরসার জায়গাটি তৈরি করতে হবে।

দয়া করে এ উদ্যোগটি এভাবে শেষ হতে দেবেন না। ভবনটি সংস্কারের ব্যবস্থা করুন, প্রয়োজনীয় শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিন এবং বরাদ্দ চালু করুন— মাঠপর্যায়ে কর্মী নামান। ভবনের দৃষ্টি ফেরান। তারপর দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের ভর্তি নিশ্চিত করুন।

 

ইতি

স্থানীয় এক বাসিন্দা

সচিবঅন্ধসমাজকল্যাণআলোআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    advertiseadvertise