নতুন বিমান সচিব ড. নূরুন্নাহার
আগামীর সময় প্রতিবেদক

ড. নূরুন্নাহার চৌধুরী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নূরুন্নাহার চৌধুরী। এর আগে তিনি পরিকল্পনা কমিশনে সদস্য (সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।



