চোখের পলকেই কেটে গেল দুই সপ্তাহ। আয়োজক তিন দেশ, মাতোয়ারা গোটা বিশ্ব। আনুষ্ঠানিকভাবেই ৩২ দলের নকআউট পর্বে পৌঁছে গেছে জার্মানি, আর্জেন্টিনা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। বিদায় নিশ্চিত হয়ে গেছে হাইতি, তুরস্ক, জর্ডান, তিউনিসিয়া ও পানামার। গ্রুপে তৃতীয় হওয়া সেরা আট দলও যাবে পরের রাউন্ডে, তাই কোনো ম্যাচে না জিতেও গাণিতিক সম্ভাবনা টিকে আছে উজবেকিস্তান, ইরাক, সৌদি আরব, নিউজিল্যান্ড, কুরাসাও, কাতার আর দক্ষিণ আফ্রিকার।ফিফার নিয়ম অনুযায়ী, এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের চেয়ে প্রাধান্...