Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

দেশে দেশে ফুটবল

আশরাফুজ্জামান উজ্জ্বল
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:২৭
দেশে দেশে ফুটবল

২০২৩ সালে প্রায় এক মাস মেক্সিকো ভ্রমণের সুযোগ হয়েছিল। বিশাল এই দেশ ঘুরে আমার মনে হয়েছিল, অন্তত ছয় মাস সময় পেলেও হয়তো পুরোপুরি দেখা শেষ করা যেত না। লাতিন আমেরিকার প্রায় সব দেশের মতো মেক্সিকোতেও ফুটবল মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শহরের অলিগলি ঘুরে সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছিল, তা হলো ফুটবলভিত্তিক অসংখ্য গ্রাফিতি।

মেক্সিকো থেকে ব্রাজিলের সাও পাওলো, তারপর রিও ডি জেনেইরো গিয়েছিলাম। রিওতে দূর থেকে দেখেছি কিংবদন্তির মারাকানা স্টেডিয়াম। তখন কোনো ম্যাচ চলছিল না, তাই মাঠের ভেতরে খেলা দেখার সুযোগ হয়নি। তবে সাও পাওলোর ফুটবল জাদুঘর আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। ব্রাজিলের ফুটবল ইতিহাস, বিশ্বকাপজয়ী দলের স্মারক, কিংবদন্তি খেলোয়াড়দের জার্সি, ছবি, ট্রফি— সবকিছু সুন্দরভাবে সাজানো।

২০০৫ সালে প্রায় তিন মাস লাতিন আমেরিকা ভ্রমণ করেছিলাম। সে সময় ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া ও চিলি ঘুরেছি। ছোটবেলায় পাঠ্যবইয়ে পেলের জীবনী পড়ে ব্রাজিলের সমর্থক হয়ে উঠেছিলাম। কিন্তু আর্জেন্টিনায় গিয়ে বুঝলাম, সেখানে ডিয়েগো ম্যারাডোনা শুধু একজন ফুটবলার নন; অনেকের কাছে তিনি প্রায় দেবতুল্য এক চরিত্র। বুয়েনস এইরেসে আর্জেন্টিনোস জুনিয়র্স ও বোকা জুনিয়র্সের একটি ম্যাচ দেখার সুযোগ হয়েছিল। মূল ম্যাচের আগে তাদের জুনিয়র বা ছোটদের দলের ছোট একটি ম্যাচও অনুষ্ঠিত হয়। সবচেয়ে অবাক করেছিল গ্যালারির কিছু সমর্থক। পুরো ম্যাচে তারা মাঠের খেলা দেখার চেয়ে দর্শকদের গান গাওয়ানো, উল্লাসে মাতিয়ে রাখার কাজেই বেশি ব্যস্ত ছিলেন।

একবার ইস্তাম্বুল থেকে আঙ্কারা যাওয়ার পথে তুরস্কে জাতীয় দলের একটি বড় জয়ের মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। ম্যাচ শেষ হতেই রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। গাড়ির হর্ন, পতাকা, গান আর উল্লাসে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়। ইতালিতে থাকাকালে ফুটবল ঘিরে অনেক মজার গল্প শুনেছি। প্রচলিত একটি রসিকতা হলো, স্বামী ফুটবল ম্যাচ দেখার সময় স্ত্রী যদি টিভির চ্যানেল বদলে দেন, তাহলে নাকি সংসার ভাঙতেও পারে! বাস্তব নয়, তবে ফুটবলপ্রেমের তীব্রতা বোঝাতে ইতালিয়ানদের মুখে এমন গল্প প্রায়ই শোনা যায়।

ফুটবলমেক্সিকোঅবিচ্ছেদ্যব্রাজিলখোলা হাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise