Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

পানির নিচে রাশমিকার অ্যাকশন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩
শেয়ার করুন:
পানির নিচে রাশমিকার অ্যাকশন

রাশমিকা মান্দানা

পানির নিচের অ্যাকশন দৃশ্যের শুটিং করলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। তার বহুল প্রতীক্ষিত নতুন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’য় দেখা যাবে এই দৃশ্য। নির্মাতাদের দাবি— বড় পরিসরে চিত্রায়িত ভারতের প্রথম নারীকেন্দ্রিক আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্য এটি। অ্যাকশন-থ্রিলারটি নিয়ে দর্শকের আগ্রহ যখন ক্রমেই বাড়ছে, তখন এই ঘোষণা নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে।

‘মাইসা’য় রাশমিকাকে ক্যারিয়ারের অন্যতম কঠিন ও শারীরিকভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতারা।

এটি নির্মাণের ঘোষণা দেওয়ার শুরু থেকেই ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর নতুন অ্যাকশনধর্মী রূপ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। এবার আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্যের খবর সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

নির্মাতাদের দাবি, ভারতের প্রথম নারী নেতৃত্বাধীন আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্সে রাশমিকার অংশগ্রহণ চোখধাঁধানো মনে হবে। গভীর জলের নিচে এমন এক লড়াইয়ে অংশ নিয়েছেন তিনি, যা ভারতীয় সিনেমা আগে কখনো দেখেনি। প্রযোজনা সংস্থার মতে, এ দৃশ্য সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ।

তা ছাড়া এটি ভারতীয় সিনেমায় নির্মিত সবচেয়ে উচ্চাভিলাষী অ্যাকশন দৃশ্যগুলোর একটি। এর মাধ্যমে অ্যাকশন সিনেমার এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, ভারতীয় সিনেমায় আলোড়ন তুলতে যাচ্ছে এই যুগান্তকারী অ্যাকশন দৃশ্য। তার এই তাণ্ডব দেখতে উন্মুখ হয়ে উঠেছে ভক্তরা।

জানা গেছে, পানির নিচে অ্যাকশন দৃশ্যের কাজে রাশমিকা কোনো ডামির সহায়তা নেননি। টানা দুদিনে এর শুটিং সম্পন্ন হয়। প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়ে কঠিন এই দৃশ্যের কাজ করেন তিনি।

রাশমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘জানি, কিছুদিন ধরে সবার চোখের আড়ালে ছিলাম। কিন্তু আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এটিই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে! আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে।’

‘মাইসা’ বড় বাজেটের অ্যাকশনধর্মী বিনোদনমূলক চলচ্চিত্র হিসেবে তৈরি হচ্ছে। পানির নিচের অ্যাকশন দৃশ্য, শক্তিশালী আবেগের গল্পসহ ‘মাইসা’ এরই মধ্যে অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়েছে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে বলিউডে ‘ককটেল ২’ সিনেমায় রাশমিকা মান্দানার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এতে তার সহশিল্পী ছিলেন শহিদ কাপুর ও কৃতি স্যানন।

রাশমিকার হাতে এখন আরো আছে ‘রণাবালি’ নামের তেলুগু ভাষার একটি সিনেমা। এতে তার সহশিল্পী বিজয় দেবেরাকোন্ডা। বাস্তবে তারা এখন স্বামী-স্ত্রী।

রাশমিকা মান্দানামাইসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে