Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

বদলাচ্ছে না ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৮:১৭
বদলাচ্ছে না ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়

সংগৃহীত ছবি

খারাপ আবহাওয়ার শঙ্কায় বিশ্বকাপের শেষ ষোলোর মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচের সময় এগিয়ে আনতে চেয়েছিলো ফিফা। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি। বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে।

ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২ টায় সরিয়ে আনার প্রস্তাব দেওয়ার পর ফিফা ইংল্যান্ড ও মেক্সিকো ফুটবল সংস্থার সঙ্গে আলোচনায় বসে। বিবিসি স্পোর্টসের সূত্র মতে, ফিফা ম্যাচের সময় বদলে বিবৃতি দেওয়ার প্রস্তুতিতে ছিল, কিন্তু এই প্রস্তাবের খবর প্রকাশ হতেই ইংল্যান্ড ও মেক্সিকো—দুই পক্ষের কর্মকর্তারাই ক্ষুব্ধ হয়ে ওঠেন।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের ওই সময়ে বজ্রবৃষ্টি হতে পারে। তবে প্রস্তাবিত পরিবর্তনের পেছনে কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা। এফএ আবহাওয়ার পূর্বাভাস আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য সময় চেয়ে নিয়েছে।

আলোচনা চলার সময় খেলোয়াড়দের প্রস্তুতি, সমর্থকদের যাতায়াত এবং এত বড় ম্যাচ আয়োজনের সময় পরিবর্তনের সাংগঠনিক প্রভাব নিয়েও আলোচনা হয়। ফলে মেক্সিকো সিটির এই ম্যাচ তার আগের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

প্রস্তাবিত পরিবর্তনের খবর সর্বপ্রথম প্রকাশ করে মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যম। মেক্সিকোর প্রতিবেদনে দাবি করা হয়, কিক-অফের সময় এগিয়ে আনার পেছনে লবিংয়ে বিবিসিও জড়িত ছিল, তবে বিবিসির একজন মুখপাত্র বলেন, এই আলোচনায় সংস্থাটি জড়িত ছিল না।

ফিফার দাবি, কোনো সিদ্ধান্তই এখনও নেওয়া হয়নি এবং দুই সংস্থার আপত্তির পর ম্যাচটি তার মূল নির্ধারিত সময়েই রাখার সিদ্ধান্ত হয়।

ফিফার এমন খামখেয়ালি সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেক্সিকোর প্রধান কোচ হাভিয়ের আগিরে, ‘আমি তাদের (ফিফা) যুক্তি এবং কারণগুলো বুঝতে পারছি। কিন্তু এই সিদ্ধান্তের আগে তারা আমার সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করার প্রয়োজনই মনে করেনি। হ্যাঁ... আমি সত্যিই প্রচণ্ড ক্ষুব্ধ’





২০২৬ ফিফা বিশ্বকাপইংল্যান্ডমেক্সিকোফিফা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise