Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

মেক্সিকোর জয় উদযাপনে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৯:৩৩
মেক্সিকোর জয় উদযাপনে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু

সংগৃহীত ছবি

মেক্সিকো সিটিতে বিশ্বকাপ উদযাপনের সময় শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, যাদের একজন ১৯ বছর বয়সী এক তরুণী। রাজধানীর স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষও একই কারণে মারা গেছেন। ইকুয়েডরের বিরুদ্ধে ২-০ গোলের জয়ের পর রাস্তায় নেমে আসা বিশাল জনতার ভিড়েই ঘটে এই দুর্ঘটনা।

শহর প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর দেশের প্রথম বিশ্বকাপ নকআউট জয় উদযাপনে এক মিলিয়নেরও বেশি মানুষ রাস্তায় নেমে আসে, যাদের অধিকাংশই জমায়েত হয় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে।

মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আগামী দিনগুলোয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। মৃত্যুর ঘটনা জানানোর পর সামাজিক মাধ্যমে এক পোস্টে মেয়র ব্রুগাদা সমর্থকদের সবসময় দায়িত্বশীলতা, সতর্কতা ও সহমর্মিতার সঙ্গে উদযাপন করার আহ্বান জানান।

স্বাস্থ্য কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, পাসেও দে লা রেফোর্মার বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পাওয়া তিন ব্যক্তিকে জরুরি সেবা দল চিকিৎসা দেয় এবং পরে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা ও সিপিআরের পরও তাদের বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেছেন এবং নিশ্চিত হয়েছে যে শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে।

মেক্সিকোর এই জয় আজতেকা স্টেডিয়ামের ভেতরে ও শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয় বিশৃঙ্খল উদযাপনের ঢেউ, শেষ বাঁশি বাজার পরও দীর্ঘ সময় ধরে আকাশে দেখা যায় আতশবাজির ঝলক।

ম্যাচের আগেই অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জমায়েত হওয়া বিপুল ভিড় দেখে মেয়র ব্রুগাদা সমর্থকদের অন্য কোথাও গিয়ে খেলা দেখার পরামর্শ দিয়েছিলেন।

মেক্সিকো সিটির মহানগর এলাকায় বসবাস করেন দুই কোটিরও বেশি মানুষ, যা এটিকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটিতে পরিণত করেছে।

মঙ্গলবারের এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল মেক্সিকো, যেখানে বুধবার ডিআর কঙ্গোর বিরুদ্ধে থমাস টুখেলের ইংল্যান্ড জিতলে তাদের সঙ্গেই দেখা হতে পারে মেক্সিকোর।


মেক্সিকোমেক্সিকো সিটি২০২৬ ফিফা বিশ্বকাপক্লারা ব্রুগাদা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise