Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এবার কাঁপল মেক্সিকো, ৮ দিনে বিশ্ব জুড়ে ৯৩ ভূমিকম্প

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৬:১৭
শেয়ার করুন:
এবার কাঁপল মেক্সিকো, ৮ দিনে বিশ্ব জুড়ে ৯৩ ভূমিকম্প

১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪.৫ বা তার চেয়ে বেশি মাত্রার অন্তত ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে

মেক্সিকোর পশ্চিম উপকূলে আঘাত হেনেছে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে বিশ্ব জুড়ে ভূকম্পন পরিস্থিতির তীব্রতার মধ্যেই মেক্সিকোতে এই কম্পন হলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর এল প্রোগ্রেসো শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার বা ৪৭ মাইল দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্ব জুড়ে ৪ দশমিক ৫ বা তার চেয়ে বেশি মাত্রার অন্তত ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ভূকম্পন সক্রিয়তারই ইঙ্গিত দেয়। মেক্সিকোর এই ভূমিকম্পের ঠিক আগেই ভেনেজুয়েলায় একটি শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


আরও পড়ুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে ২০ ফুট উপরে উঠে গেছে ত্রিনিদাদ দ্বীপ

০১ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প এবং এর মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যাকে ভূতত্ত্বের ভাষায় ডাবলেট বলা হয়। অল্প সময়ের ব্যবধানে একই ধরনের শক্তিশালী ভূকম্পন পরপর আঘাত হানলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যায়।



বিশ্বের অন্যান্য প্রান্তেও একই সময়ে মাঝারি ও শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালির কাছে মেন্দোসিনো কাউন্টিতে ৫.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ মাইল গভীরে। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলীয় ইওয়াতে প্রিফেকচারের পূর্ব উপকূলে ব্যস্ত সময়ে আঘাত হানে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প।



জাপানের আবহাওয়া সংস্থা প্রথমে এর মাত্রা ৬ দশমিক ৯ জানালেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ বলে উল্লেখ করে। এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার।


ভূমিকম্পমেক্সিকো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা