নবাগত চট্টগ্রাম সিটি এফসিকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগ শুরু করেছিল ফর্টিস এফসি। গত সপ্তাহে সিটি ক্লাবের সঙ্গে ৩-৩ ড্রয়ের ধাক্কা সামলে ফর্টিস শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের জালেও করেছে গোলৎসব, জিতেছে ৬-০ ব্যবধানে। ফর্টিস ছয় গোলই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।ফর্টিসের গাম্বিয়ান অধিনায়ক পা ওমর বাবু জোড়া গোল করেন। এছাড়া মোহাম্মদ ইব্রাহিম, ইনসান হোসেন, নাইজেরিয়ান স্টেফেন চুকুদে ও রাফায়েল টুডু একটি করে গোল করেন। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বড় জয়টা ফর্টিসকে আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাড়তি...