Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

সাদা-কালোতে দিয়াবাতের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৬
সাদা-কালোতে দিয়াবাতের হ্যাটট্রিক

আবাহনী ছেড়ে মোহামেডানে উজ্জ্বল দিয়াবাতে

বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ড যেন পরিণত হয়েছিল গোল উৎসবে। ছয় ম্যাচে হয়েছে ৩২ গোল। আগের দিন চার ম্যাচে হয়েছিল ১৮ গোল। গতকাল শনিবার দুই ম্যাচেই হয়েছে আরও ১৪ গোল। মুন্সীগঞ্জে সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে মোহামেডান আরামবাগকে হারিয়েছে ৬-০ গোলে। ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ এফসি ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে হারিয়েছে আরও বড়, ৮-০ ব্যবধানে। পুলিশের হয়ে হ্যাটট্রিক করেছেন সেনেগালিজ স্ট্রাইকার রাসুল বা।

প্রথম ম্যাচে ফকিরেরপুলকে ১-০ গোলে হারিয়ে লিগের অভিযান শুরু করেছিল মোহামেডান। আরামবাগের বিপক্ষে এই ম্যাচটি হওয়ার কথা ছিল শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। তবে কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কারণে সে মাঠে খেলা সম্ভব হয়নি। একদিন পিছিয়ে মুন্সীগঞ্জে এই ম্যাচে খেলতে নেমেই প্রিয় সাদা-কালো জার্সিতে আরেকবার বিস্ফোরিত হন গত মৌসুমে আবাহনীতে খেলা সুলেমান দিয়াবাতে। এর আগে অবশ্য টানা ছয় মৌসুম মোহামেডানের হয়ে খেলেছিলেন মালির এই ফরোয়ার্ড।

গতকাল সাদা-কালোদের হয়ে প্রথম তিন গোলই করেছেন দিয়াবাতে, যার দুটি ৩৬ ও ৩৯ মিনিটে। দুটি গোলের বলের জোগানে ছিলেন শাহরিয়ার ইমন। বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে আরিফ হোসেনের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াবাতে। তার হ্যাটট্রিকেই আসলে আরামবাগের প্রতিরোধ সব শেষ হয়ে যায়। ৫১ মিনিটে শাহরিয়ার ইমন মোহামেডানের চতুর্থ গোল করেন। ৬৭ মিনিটে গোল উৎসবে যোগ দেন মোহাম্মদ রাকিব। আর বদলি নেমে ফর্মের প্রমাণ রেখে গোলের দেখা পান সৌরভ দেওয়ান। ময়মনসিংহে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে পুলিশ। রহমতগঞ্জ ও চট্টগ্রাম সিটি এফসিকে হারানোর পর গতকাল তারা বড় ব্যবধানে হারিয়েছে ফকিরেরপুলকে। মানিক মোল্লা ১৬ মিনিটে পুলিশের গোলের খাতা খোলার পর ডি এম বাবলু জোড়া গোল করেন। ৩ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া পুলিশ আরও ৮ গোল করেছে দ্বিতীয়ার্ধে। রাব্বি হোসেন রাহুল চতুর্থ গোল করার পর রাসুল বা টানা তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। শেষ মুহূর্তে পুলিশের হয়ে শেষ গোল করেন ফয়সাল আরমান আকাশ।

তৃতীয় রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পুলিশ। ফর্টিস ও সিটি ক্লাব সমান ৭ পয়েন্ট করে নিয়ে আছে যথাক্রমে দুই ও তিনে। চারে থাকা মোহামেডানের দুই ম্যাচ থেকে সংগ্রহ ৬। এরপর আছে বসুন্ধরা কিংস ও আবাহনী, দুদলেরই সংগ্রহ দুই ম্যাচ থেকে সমান চার। ১৩ দলের লিগে তৃতীয় রাউন্ড শেষে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম।

বাংলাদেশ ফুটবল লিগবাংলাদেশ পুলিশএফসি ফকিরেরপুলমোহামেডান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক