Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বসুন্ধরা আবাহনী অনিশ্চয়তায়

লিগে দশ দল নিশ্চিতে বাফুফের জরুরি সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২১:১২
লিগে দশ দল নিশ্চিতে বাফুফের জরুরি সিদ্ধান্ত

গতবার ট্রেবল জয়ের পরও এ মৌসুমে খেলা অনিশ্চিত বসুন্ধরা কিংসের

হুট করেই অনলাইনে জরুরি সভা করে গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের অবনমন প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি। ফিফার নির্দেশনা অনুযায়ী কমপক্ষে দশ দল নিয়ে লিগ আয়োজনের বাধ্যবাধকতা পূরণে এসেছে এই সিদ্ধান্ত। মূলত গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স-আপ আবাহনী লিমিটেডের ওপর ফিফার ট্রান্সফার ব্যান থাকায় গত লিগ থেকে অবনমিত আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে শীর্ষ লিগে খেলার সুযোগ দিয়েছে বাফুফে। একই সঙ্গে সর্বশেষ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় হওয়া ঢাকা ওয়ান্ডারার্সকে তুলে আনা হয়েছে শীর্ষ লিগে।

বাধ্য হয়ে জরুরী সভা করেছে বাফুফে

৩ সেপ্টেম্বর শেষ হবে চলমান দলবদল। বকেয়া বেতনের অভিযোগে ফিফায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জমা পড়েছিল ১১টি অভিযোগ। যে কারণে ফিফা দলবদলের পথ বন্ধ করে দিয়েছে ছয়বারের লিগজয়ীদের। যত দূর জানা গেছে, এখনো নিষেধাজ্ঞা তুলতে একজনেরও বকেয়া বেতন ও জারিমানা পরিশোধ করেনি বসুন্ধরা। আবাহনীর বিরুদ্ধে একই অভিযোগ ছিল তিনটি। তারা এর মধ্যেই তিনটি অভিযোগের অর্থ পরিশোধ করেছে। একটি বাকি আছে। ফিফার নিষেধাজ্ঞা আছে অবনমিত ফকিরেরপুলের ওপরও। তিন দলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বাফুফে বাধ্য হয়েই অবনমিত দু’দলকে এবং ওয়ান্ডারার্সকে সুযোগ দিয়েছে অন্তত ১০ দলের লিগ আয়োজনের লক্ষ্যে।

এদিকে ৪ আগস্টের মধ্যে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া শেষ করার সময় বেঁধে দিয়েছে দলগুলোকে। লিগে খেলার প্রথম শর্ত ক্লাব লাইসেন্সিংয়ের আনুষ্ঠানিকতা যথাযথভাবে শেষ করা। ক্লাব লাইসেন্সিংয়ের অন্যতম শর্ত বেতন বকেয়া নিয়ে সমস্যা থাকলে তা সমাধান করা। অর্থাৎ বসুন্ধরা, আবাহনী ও ফকিরেরপুলের হাতে আছে মাত্র এক দিন। যদিও জানা গেছে, তিনটি ক্লাবই ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা বাড়ানোর আবেদন করবে বাফুফের কাছে।

আবাহনীর দীর্ঘদিনের ম্যানেজার ও বাফুফের নির্বাহী সদস্য সত্যজিৎ দাস রুপু নিজেই জানালেন অনিশ্চয়তায় থাকার কথা, ‘যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না প্রত্যাহার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো অনিশ্চয়তাই। তবে আশা করছি সময়ের মধ্যেই ফিফার নিষেধাজ্ঞা তোলার ব্যবস্থা করে আমরা দল গোছানো শুরু করব। এরই মধ্যে অনেক খেলোয়াড় আমাদের দিকে চেয়ে আছে। পুরনো যারা, তারা অপেক্ষায় আছে ক্লাবের সিদ্ধান্তের। দলের বাইরের অনেকেই যোগাযোগ করছে। ক্লাবের শীর্ষ মহলের সবুজসংকেত পেলেও দল গোছানো শুরু করব।’

বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান একই সঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির প্রধান। আজকের জরুরি সভায় অবশ্য তিনি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। দেশের বাইরে থেকে সভার সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাফুফেবসুন্ধরা কিংসআবাহনী লিমিটেডবাংলাদেশ ফুটবল লিগআরামবাগ ক্রীড়া সংঘফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবঢাকা ওয়ান্ডারার্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির