Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বাংলাদেশ ফুটবল লিগ

আবাহনীর জয়, পুলিশ এফসির হোঁচট

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৯:২৪
আবাহনীর জয়, পুলিশ এফসির হোঁচট

ছবি: বাফুফে

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) চতুর্থ রাউন্ডে এসে জয়রথ থেমেছে বাংলাদেশ পুলিশ এফসির। আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে দলটি। তবে তাতে শীর্ষস্থান হারাতে হয়নি তাদের। অন্যদিকে চট্টগ্রাম সিটিকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির লড়াই শেষ হয়েছে ২-২ সমতায়।

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটির বিপক্ষে শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখায় আবাহনী। দলের হয়ে একটি করে গোল করেন মাইকেল বাবাতুন্দে, অ্যান্থনি ওকাচি ও আল আমিন। চট্টগ্রাম সিটির হয়ে এক গোল শোধ দেন রাফায়েল অনরেবে। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে আবাহনীর সংগ্রহ ৭ পয়েন্ট। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে তারা। অন্যদিকে চার ম্যাচ খেলে এখনো পয়েন্টের মুখ দেখেনি চট্টগ্রাম সিটি।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে জিততে পারেনি পুলিশ এফসি। ১-১ গোলের ড্রয়ে দুই পয়েন্ট হারালেও ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। চার ম্যাচে তিন জয় ও এক ড্র পুলিশের। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে চার ম্যাচ শেষে রহমতগঞ্জের পয়েন্ট ৩। তিনটি ড্রয়ের পাশাপাশি এক ম্যাচে হেরেছে পুরান ঢাকার দলটি। ব্রাদার্স ইউনিয়নের অবস্থাও ভালো নয়। চার ম্যাচে দুটি ড্র ও দুটি হারে এখনো জয়ের দেখা পায়নি তারা।

বাংলাদেশ ফুটবল লিগআবাহনীবাংলাদেশ পুলিশ এফসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’