Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জয়ে ফিরে পাঁচে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:৪০
জয়ে ফিরে পাঁচে মোহামেডান

সংগৃহীত ছবি

আরামবাগ ০-২ মোহামেডান

ব্রাদার্স ৩-১ রহমতগঞ্জ

শেষ পাঁচ ম্যাচে তিন জয়ে দুর্দশা অনেকটাই কাটিয়েছে বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। শনিবার মানিকগঞ্জে স্বাগতিক আরামবাগকে ২-০ গোলে হারিয়েছে আব্দুল কাইয়ুম সেন্টুর দল। মুন্সীগঞ্জে লিগের অন্য ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারায় ব্রাদার্স।

শনিবারের ম্যাচের আগে মোহামেডান ছিল সপ্তমে। হোঁচট খেলেই ছিল অবনমন অঞ্চলে নামার শঙ্কা। সেটা কেটেছে দুই তরুণের দৃঢ়তায়। দ্বিতীয়ার্ধে সৌরভ দেওয়ান ও রহিমউদ্দিন গোল করেন মোহামেডানের হয়ে।

১৬ ম্যাচে ২০ পয়েন্টে টেবিলের পাঁচে উঠেছে মোহামেডান। অবনমনের ভয় অনেকটাই কেটেছে তাদের। আগেই অবশ্য শিরোপা রেস থেকে ছিটকে গিয়েছিল তারা। আরামবাগকে থাকতে হচ্ছে অবনমনের শঙ্কায়, ১৪ পয়েন্টে তারা আটে। ব্রাদার্সের জন্য কালকের জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। সাতে থাকলেও তাদের থলেতে ১৭ পয়েন্ট। ২ পয়েন্ট বেশি নিয়ে রহমতগঞ্জ ছয়ে।

লিগের প্রথম পর্বে আরামবাগের সঙ্গে ১-১ ড্র করেছিল মোহামেডান। ম্যাচ শুরুর অষ্টম মিনিটে মোহামেডানকে এগিয়ে যেতে দেয়নি পোস্ট। বাঁদিক থেকে জুয়েল মিয়ার পাসে স্যামুয়েল বোয়েটাংয়ের টোকা পোস্টে লেগে ফিরে আসে।

আরামবাগ কিপার আজাদ বেশ কয়েকবার হতাশ করেন মোহামেডান ফরোয়ার্ডদের। ১৮ মিনিটে শান্তর থ্রু ধরতে সৌরভ ছুটেছিলেন। তবে তিনি পৌঁছানোর আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বিপদমুক্ত করেন আজাদ। একটু পর আরিফের শট ঝাঁপিয়ে আটকান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে কুয়ামে কিজিতোর হেড অল্পের জন্য লক্ষ্য থাকেনি, দারুণ সুযোগ নষ্ট হয় আরামবাগের।

বিরতি থেকে ফিরে মোহামেডানকে আবার হতাশ করেন আজাদ। ৫০ মিনিটে দারুণ সেফে সুরক্ষিত রাখেন নিজেদের পোস্ট। তবে পরের মিনিটে শেষ হয় তার সব প্রতিরোধ। ফেডারেশন কাপের ম্যাচে আরামবাগের বিপক্ষে হ্যাটট্রিকের পর নিয়মিত একাদশে খেলা সৌরভের গোলে স্বস্তি ফেরে মোহামেডান শিবিরে। সাইফুল পাস বাড়িয়েছিলেন বোয়েটাংকে। তবে ঘানাইয়ান ফরোয়ার্ড নাগাল পাননি। পোস্ট ছেড়ে বের হয়ে আসা আজাদও পারেননি বল ক্লিয়ার করতে। সুযোগে গোলের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ।

৭৫ মিনিটে ব্যবধান বাড়ান বদলি নামা রহিম। ডান দিক দিয়ে বক্সে ঢুকে আরিফের কাটব্যাকে তার নিখুঁত প্লেসিং লক্ষ্যে পৌঁছে যায়।

মুন্সীগঞ্জে পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্তের জোড়া গোলে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারায় ব্রাদার্স। অথচ দশম মিনিটে জাভেদের গোলে এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ। শায়েকের জোড়া লক্ষ্যভেদ আর রহমতগঞ্জ ডিফেন্ডার শাহিন আহমেদের আত্মঘাতী গোলে জয় পায় ব্রাদার্স।

মোহামেডানব্রাদার্সবাংলাদেশ ফুটবল লিগবাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!