Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মোহামেডানের কোচ হলেন সান্তিয়াগো ভারেলা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৮:০৮
মোহামেডানের কোচ হলেন সান্তিয়াগো ভারেলা

আসছে মৌসুমে সেরা দল গড়েছে মোহামেডান। বসুন্ধরা কিংসে হানা দিয়ে তারা নিয়েছে বেশ ক’জন প্রতিষ্ঠিত ফুটবলার। পুরানো পরীক্ষিত দেশি ফুটবলারদের ধরে রেখে ও বিদেশিদের ফিরিয়ে এনে এবার সবকটি শিরোপার অন্যতম দাবিদার সাদা-কালোরা। ক’দিন আগে ঘটা করে ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল ক্লাবটি। আজ মঙ্গলবার তারা ঘোষণা করেছে কোচের নাম। দক্ষিণ এশিয়া বিশেষ করে দীর্ঘদিন ভারতের ক্লাব ফুটবল নিয়ে কাজ করা আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্প্যানিশ কোচ সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিয়েছে মোহামেডান।

২০১৮ সালে গোকুলাম কেরালা এফসি’র দায়িত্ব নিয়ে প্রথম ভারতে পা রাখেন ভারেলা। পরের বছর দলটি নিয়ে বাংলাদেশে এসে খেলেছেন শেখ জামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে। সেই আসরে সেমিফাইনালে থেমে গিয়েছিল তার দলের পথচলা। দুই মৌসুম কেরালার হয়ে কাজ করার পর তিনি যোগ দেন আই-লিগের দল চার্চিল ব্রাদার্সে। এরপর একে একে বেশ ক’টি ভারতীয় ক্লাবে কাজের অভিজ্ঞা আছে তার। শ্রিনিদি ডেকান ইউনাইটেড, ব্যাঙ্গালুরু ইউনাইটেড ও সর্বশেষ স্পোর্টিং গোয়া এফসি’র হেড কোচ হিসেবে কাজ করেন। মাঝে দুই মৌসুম আফগান ক্লাব আবু মুসলিম এফসি’র দায়িত্বও পালন করেছেন স্পেনের তৃতীয় টায়ারের দল গাভা এফসি’র সাবেক কোচ।

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কাজ করার অভিজ্ঞতা না থাকলেও আই-লিগে পরিচিত মুখ তিনি। নিজের জীবন বৃত্তান্তে নিজেই দাবি করেছেন, ভারতের কাজ করা সেরা পাঁচ বিদেশি কোচের একজন তিনি।

দুই মৌসুম আগে প্রথম পেশাদার লিগ শিরোপা জেতানো কোচ আলফাজ আহমেদকে গত মৌসুমের মাঝামাঝি সময়ে অব্যাহতি দিয়েছিল মোহামেডান। বাকি সময়টা অন্তর্বর্তী কোচের দায়িত্বে ছিলেন আব্দুল কাইয়ুম সেন্টু। এবার শুরু থেকেই মোহামেডান বিদেশি কোচ নিয়োগের কথা বলে এসেছে। খুব বেশি আলোচনায় ছিল ইংলিশ কোচ শন লেনের নাম। অতীতে সাদা-কালোদের নিয়ে কাজ করা এই কোচকে ফেরানোর গুঞ্জন ছিল। তবে মোহামেডান আস্থা রেখেছে উয়েফা প্রো-লাইসেন্সধারী ভারেলার ওপর।

মোহামেডান ফুটবল দলের সমন্বয়ক আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার ফুটবলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে ভারেলাকে তারা নিয়োগ দিয়েছেন।

ভারতীয় ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর আইলিগে দীর্ঘদিন কাজ করলেও কোনো দলকেই শিরোপা জেতাতে না পারা ভারেলায় মোহামেডান লিগ শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পারবে কিনা, তা সময়ই বলে দেবে।

মোহামেডান স্পোর্টিং ক্লাববাংলাদেশ ফুটবল লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ