Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ম্যানউই’তে খেলা কেপ ভার্দের উইঙ্গার আসছে বসুন্ধরা কিংসে!

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:২৪
ম্যানউই’তে খেলা কেপ ভার্দের উইঙ্গার আসছে বসুন্ধরা কিংসে!

সংগৃহীত ছবি

পুরো নাম তিয়াগো মানুয়েল দিয়াজ কোরেইয়া। তবে বিশ্ব ফুটবলে তার পরিচিতি ‘বেবে’ নামে। পর্তুগিজ বংশোদ্ভূত এ ৩৬ বছর বয়সী কেপ ভার্দের উইঙ্গারকে উড়িয়ে আনছে বসুন্ধরা কিংস। এবারের দলবদলে যেটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চমক। বিষয়টি ক্লাবের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

বয়স শুনে অনেকের হয়তো ভ্রুঁ কুঁচকে যেতে পারে। তাদের জ্ঞাতার্থেই বলা, গত মৌসুমে বসুন্ধরা কিংসকে ট্রেবল জেতানো ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজের বয়সও ছিল ৩৬। তবে ডরিয়েলটনের চেয়ে বেবে ক্যারিয়ার অনেক বেশি বর্ণাঢ্য। ২০২৬ ফিফা বিশ্বকাপে বিস্ময় ছিল কেপ ভার্দে। আফ্রিকান দ্বীপদেশটি চমকে দিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, রানার্স-আপ আর্জেন্টিনাসহ বাঘা বাঘা সব দলকে। বেবের ত্রিদেশীয় বিশ্বকাপে খেলা হয়নি। তবে কেপ ভার্দেকে বিশ্বকাপে নিয়ে যেতে বাছাই পর্বে রেখেছিলেন অবদান।

কেপ ভার্দের হয়ে ২০২২ সালে অভিষেকের পর ২৬ ম্যাচ খেলে ছয় গোল করা বেবে অবশ্য স্বপ্ন দেখেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোর সতীর্থ হওয়ার। পর্তুগালে জন্ম ও বেড়ে ওঠা, সে দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন ছয় ম্যাচ। তবে সিনিয়র দলে ডাক পাননি।

এক ভাঙা পরিবার থেকে উঠে আসা বেবে’র শৈশব কেটেছে লিসবনের একটি গৃহহীণ আশ্রয় কেন্দ্রে। ২০০৯ সালে এস্ত্রেলা দে আমাদোরায় ফুটবল ক্যারিয়ার শুরু। পরের বছরই তার জীবনে আসে বিশাল এক বাঁক বদল।

পর্তুগিজ ক্লাব ভিক্টোরিয়া এসসি’তে সাইন করার কয়েক মাস পরেই প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ৭ মিলিয়ন পাউন্ড বেতনে কিনে নেয়। মূলত স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই ড্রিম টিমে অবশ্য খুব বেশি খেলার সুযোগ হয়নি। ফার্গুসনকে খুশি করতে না পারায় ম্যানইউ তাকে লোনে তুরস্ক ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে ধারে খেলিয়েছে টানা চার মৌসুম।

২০১৪ সালে স্পেনের লা লিয়াগ বেনফিকায় নাম লেখান তিনি। তবে বেবে সবচেয়ে বেশি সময় খেলেছেন রায়ো ভালেকানোর হয়ে। বর্তমানে স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন গ্রুপ-১ লিগের দল ইউনিয়ন দেপোরতিভা ইবিজায় খেলছেন বেবে।

তবে অচিরেই তাকে ঢাকায় দেখা যেতে পারে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের একজন শীর্ষ কর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, 'কেপ ভার্দের এই উইঙ্গারের সঙ্গে চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। আশা করছি, ঢাকায় তিনি অসাধারণ খেলা উপহার দেবেন আমাদের জার্সিতে।'

ফিফার ১৪টি ট্রান্সফার ব্যান থেকে মুক্তি পেয়ে শেষ মুহূর্তে বসুন্ধরা সেরা দল গড়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইছে। রাকিব হোসেন, তপু বর্মণ, সোহেল রানা সিনিয়র, বিশ্বনাথ ঘোষ, মেহেদি হাসান শ্রাবনদের ধরে রাখার পাশাপাশি সাফ কোটায় তিনজন অভিজ্ঞ নেপালি ফুটবলারকে নিশ্চিত করেছে তারা। রোহিত চাঁদ, অঞ্জন বিস্তাদের পাশাপাশি গত মৌসুমে আবাহনীতে খেলা নাইজেরিয়ান এমেকা ওগবাহ এবার খেলবেন কিংসে। বেবে’র আসাও অনেকটাই নিশ্চিত।

এদিকে দুই মৌসুম পর পুরনো ক্লাবে ফিরতে মুখিয়ে আছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার রবসন রবিনহো। বসুন্ধরা উল্টো ভাবছে তাকে নেওয়ার ব্যাপারটা। মোহনবাগানে খেলা রবিনহোকে শেষ পর্যন্ত নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত আজই চূড়ান্ত করতে চায় বসুন্ধরা কর্তৃপক্ষ। সেই শীর্ষ কর্তা আরও বলেছেন, ‘রবিনহো আমাদের এখানে খেলার জন্য মুখিয়ে আছে। আমরা বললেই চলে আসবে। সত্যি বললে ওর বর্তমান ফর্ম নিয়ে আমরা একটু দ্বিধান্বিত। তবে আজই আমরা ওর ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

দেরিতে মাঠে নামলেও, বোঝাই যাচ্ছে এবারও বসুন্ধরা শিরোপার অন্যতম দাবিদার।

ম্যানচেস্টার ইউনাইটেডবেনফিকাবেবেবসুন্ধরা কিংসবাংলাদেশ ফুটবল লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    advertiseadvertise