ঢাকায় প্রাকৃতিক খাল দখল ও ভরাট হওয়ায় জলাবদ্ধতা বেড়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, যেসব খাল এখনো টিকে আছে, সেগুলো উদ্ধার, পরিষ্কার এবং নদীর সঙ্গে পুনঃসংযুক্ত করা গেলে পরিস্থিতির উন্নতি হবে। আজ বুধবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবন মিলনায়তন এক সেমিনারে তিনি এ কথা বলেন। ডিএনসিসির উদ্যোগে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার, আপনার, সকলের দায়িত্ব’ শীর্ষক এই সেমিনার হয়।মন্ত্রী বললেন, তুরাগসহ আশপাশের নদীগুলো দখলমুক্ত রাখতে প্রশাসন ও নাগরিকদের...