ব্রিটেনের রাজনীতিতে ফের শুরু হলো নতুন অঙ্ক। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কয়েক সপ্তাহ পর এবার পার্লামেন্ট থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দিলেন কিয়ার স্টারমার। তার কথায়, “এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়৷” আর সেই সিদ্ধান্তের জেরে লন্ডনের গুরুত্বপূর্ণ একটি আসনে হতে চলেছে উপনির্বাচন। এই ভোটকে ঘিরে ইতোমধ্যেই নড়েচড়ে বসেছে বিরোধীরা, বিশেষ করে গ্রিন পার্টির নজর এখন লেবারের দীর্ঘদিনের নিরাপদ আসনটির দিকে। হোলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনের এমপি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে স্টারমার জানিয়েছেন, পার্লামেন্টের দায়ি...