Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

এক যুগের অধ্যায় শেষ, এমপি পদ থেকেও সরে দাঁড়ালেন স্টারমার

  • ‘এবার বিদায়ের সময়’, প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘোষণা
  • হোলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনে উপনির্বাচনের প্রস্তুতি, গ্রিন পার্টির নজরে জ্যাক পোলানস্কি
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭
এক যুগের অধ্যায় শেষ, এমপি পদ থেকেও সরে দাঁড়ালেন স্টারমার

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কয়েক সপ্তাহ পর এবার পার্লামেন্ট থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দিলেন কিয়ার স্টারমার।

ব্রিটেনের রাজনীতিতে ফের শুরু হলো নতুন অঙ্ক। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কয়েক সপ্তাহ পর এবার পার্লামেন্ট থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দিলেন কিয়ার স্টারমার। তার কথায়, “এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়৷” আর সেই সিদ্ধান্তের জেরে লন্ডনের গুরুত্বপূর্ণ একটি আসনে হতে চলেছে উপনির্বাচন। এই ভোটকে ঘিরে ইতোমধ্যেই নড়েচড়ে বসেছে বিরোধীরা, বিশেষ করে গ্রিন পার্টির নজর এখন লেবারের দীর্ঘদিনের নিরাপদ আসনটির দিকে।

হোলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনের এমপি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে স্টারমার জানিয়েছেন, পার্লামেন্টের দায়িত্ব ছেড়ে এখন আন্তর্জাতিক বিষয়ে কাজ করতে চান, বিশেষ করে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে।

স্টারমার স্থানীয় সংবাদপত্র ক্যামডেন নিউ জার্নাল-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ১১ বছর ধরে এই আসনের প্রতিনিধিত্ব করা তার জন্য “বড় সম্মান ও দায়িত্বের বিষয়” ছিল। তবে এখন তিনি মনে করছেন, নতুন কারও হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে।

প্রধানমন্ত্রীত্বের পর এমপি পদও ছাড়লেন

স্টারমারের রাজনৈতিক যাত্রায় এটি এক বড় পরিবর্তন। ২০২০ সালে লেবার পার্টির নেতৃত্ব গ্রহণের পর তিনি ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলকে বড় জয় এনে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দলের অভ্যন্তরীণ চাপ, জনসমর্থনের পতন এবং রাজনৈতিক সংকটের মধ্যে তাঁকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়। তাঁর জায়গায় গত জুলাইয়ে লেবার নেতা ও প্রধানমন্ত্রী হন অ্যান্ডি বার্নহ্যাম।

জুলাইয়ে ডাউনিং স্ট্রিট ছাড়ার পর স্টারমার জানিয়েছিলেন, তিনি কিছু সময় এমপি হিসেবে থাকবেন। কিন্তু পরে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নেন। এবার তিনি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার দিকে মনোযোগ দিতে চান।

তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তির মতো বৈশ্বিক বিষয় নিয়ে কাজ করার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধের প্রচেষ্টাতেও যুক্ত থাকবেন।

লেবারের দুর্গে এবার উপনির্বাচনের লড়াই

স্টারমারের পদত্যাগের ফলে উত্তর লন্ডনের হোলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনে উপনির্বাচন হবে। দীর্ঘদিন ধরে এটি লেবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

তবে এবার পরিস্থিতি আগের মতো সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ লেবারের ভোটে চাপ তৈরি করতে পারে গ্রিন পার্টি। দলের নেতা জ্যাক পোলানস্কি এই আসনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে সূত্রের খবর৷

গ্রিন পার্টি সাম্প্রতিক সময়ে স্থানীয় নির্বাচনে কিছু সাফল্য পেয়েছে। ফলে স্টারমারের খালি করা আসনটি তাদের কাছে বড় রাজনৈতিক সুযোগ হয়ে উঠতে পারে।

স্টারমারের বিদায়ে বার্নহ্যামের প্রথম পরীক্ষা

স্টারমারের এমপি পদত্যাগ এখন নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের জন্যও একটি রাজনৈতিক পরীক্ষা হতে পারে। কারণ এটি হবে তাঁর নেতৃত্বে লেবারের প্রথম বড় উপনির্বাচনী লড়াই।

বার্নহ্যাম যখন নতুন সরকারকে “আশাবাদ” ও অর্থনৈতিক পুনর্গঠনের বার্তা দিয়ে এগিয়ে নিতে চাইছেন, তখন দলের পুরোনো দুর্গ ধরে রাখা তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিরোধীরা ইতিমধ্যেই স্টারমারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু করেছে। কনজারভেটিভদের অভিযোগ, তিনি আগে এমপি হিসেবে থাকার কথা বলেছিলেন, পরে সিদ্ধান্ত বদল করেছেন। তাদের দাবি, এই উপনির্বাচনের খরচ শেষ পর্যন্ত করদাতাদের ওপর চাপ ফেলবে।

এক যুগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি

স্টারমারের বিদায় শুধু একটি আসনের পরিবর্তন নয়, বরং ব্রিটিশ লেবার রাজনীতির একটি অধ্যায়ের সমাপ্তি। আইনজীবী থেকে বিরোধী দলের নেতা, তারপর প্রধানমন্ত্রীর আসন–দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার তিনি জাতীয় রাজনীতির সক্রিয় মঞ্চ থেকে সরে যাচ্ছেন।

তবে তার সামনে এখনও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ভূমিকা নেওয়ার সুযোগ রয়েছে। আর ব্রিটিশ রাজনীতির সামনে এখন নতুন প্রশ্ন, স্টারমারের খালি করা আসন কি লেবার ধরে রাখতে পারবে, নাকি সেখানে শুরু হবে নতুন রাজনৈতিক পরিবর্তনের গল্প?

ব্রিটেনকিয়ার স্টারমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise