Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

প্রধানমন্ত্রী পদে লড়াইয়ে নামার ঘোষণা বার্নহ্যামের

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৭:২১
প্রধানমন্ত্রী পদে লড়াইয়ে নামার ঘোষণা বার্নহ্যামের

অ্যান্ডি বার্নহ্যাম ও কিয়ার স্টারমার- রয়টার্স

অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আলোচনা চলছে কে হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। এখন পর্যন্ত পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বা সবচেয়ে বেশি আলোচনায় আছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনিই কার্যত প্রধানমন্ত্রী পদের সবচেয়ে বড় দাবিদার।

ধারণা করা হচ্ছে খুব শিগগিরই গত ১০ বছরের মধ্যে ব্রিটেনের সপ্তম নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন বার্নহ্যাম।

আবেগঘন বক্তৃতায় স্টারমার বলেছেন, তিনি তার ক্ষমতাসীন লেবার পার্টির কথা শুনেছেন। উপলব্ধি করেছেন, ২০২৯ সালের জাতীয় নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আর উপযুক্ত ব্যক্তি নন।

লন্ডনের সরকারি বাসভবন ও কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের সিঁড়িতে দাঁড়িয়ে এই বার্তা দিয়েছেন স্টারমার। তার ঘোষণাটি দলের ভেতরে নতুন করে নেতৃত্ব নির্বাচনের লড়াই জমিয়ে দিতে পারে। কিংবা দলের অনেকের পছন্দের বিকল্প বার্নহ্যাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

৫৬ বছর বয়সী রাজনীতিবিদ বার্নহ্যাম এক্স-এ দেওয়া এক বার্তায় জানান, যেকোনো নেতৃত্ব নির্বাচনের লড়াইয়ে তিনি নিজের প্রার্থীতা পেশ করবেন। ঘোষণার পর পরই তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের সমর্থন পেয়েছেন। অথচ এই লড়াইয়ে বার্নহ্যামের অন্যতম সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েস।

বার্নহ্যাম লিখেছেন, ‘কিয়ার আমাদের দেশের জন্য বড় অবদান রেখেছেন। এই রকম একটি চ্যালেঞ্জিং সময়ে তার নেতৃত্ব ও আত্মোৎসর্গের জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তার এই সিদ্ধান্ত মূলত একটি রূপান্তর বা ক্ষমতা হস্তান্তরের সূচনা করেছে। এই প্রক্রিয়াটি যেন সুশৃঙ্খল ও দায়িত্বশীল উপায়ে সম্পন্ন হয় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমি এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে (নেতৃত্বের লড়াইয়ে) উপস্থাপন করব।’

বার্নহ্যাম লিখেছেন, ‘দেশ এখন স্থিতিশীলতা এবং সবচেয়ে জরুরি বিষয়গুলোর ওপর মনোযোগ প্রত্যাশা করে। আর দেশ সেটাই পাবে। আমরা যত সামনের দিকে এগিয়ে যাব, আমাদের মূল অগ্রাধিকার হতে হবে সবাই মিলে একসঙ্গে কাজ করা। যেন দেশকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিতে পারি যেখানে আমরা নিজেদের দেখতে চাই।’

আরও পড়ুন

স্টারমারের সম্ভাব্য প্রতিপক্ষ অ্যান্ডি বার্নহ্যাম, কে এই রাজনীতিবিদ

১৯ জুন ২০২৬

১০ বছর আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে ভোট দেওয়ার পর এটি হতে যাচ্ছে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী বদল। পরিবর্তনের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় রাজীতিবিদদের ওপর ভোটারদের যে পুঞ্জীভূত ক্ষোভ, লেবার সরকারও মূলত তারই সর্বশেষ শিকারে পরিণত হলো।

স্টারমার জানিয়েছেন, তিনি লেবার পার্টির সাংগঠনিক কমিটিকে তার স্থলাভিষিক্ত খোঁজার জন্য নেতৃত্ব নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে বলবেন। আগামী ৯ জুলাই থেকে মনোনয়নপত্র নেওয়া শুরু হবে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে তা বন্ধ হবে। যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, তবে সেপ্টেম্বর মাসের মধ্যে একজন নতুন নেতা দায়িত্ব পাবেন। আর যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিষেক ঘটে, তবে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যেই নতুন নেতা কার্যালয়ে প্রবেশ করতে পারেন।

দুই বছরের শাসননামলে তার সরকারের অর্জনগুলো তুলে ধরার পর এই নেতা দৃশ্যত আবেগপ্রবণ হয়ে পড়েন। তার পাশে থাকার জন্য পরিবারকে ধন্যবাদ জানানোর সময় তার কণ্ঠ ভার হয়ে আসে।

‘দেশের এই সর্বোচ্চ দায়িত্বটি ছেড়ে দেওয়ার পর আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের পেছনে আরও বেশি সময় দেব। তা হলো আমার চমৎকার স্ত্রী ভিক। যে ভালো-মন্দ সব সময়ে আমার পাশে পাথরের মতো অটল ঢাল হয়ে ছিল। তার জন্য একজন সেরা স্বামী হওয়া এবং আমার সন্তানদের জন্য সেরা বাবা হওয়ার দিকেই আমি বেশি গুরুত্ব দেব। তারা আমার গর্ব ও আনন্দের উৎস,’ বলছিলেন স্টারমার।

কিয়ার স্টারমারঅ্যান্ডি বার্নহ্যামযুক্তরাজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি