Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে টিউলিপ নির্বাচিত হওয়ার দাবিটি মিথ্যা

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ২০:০৭
যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে টিউলিপ নির্বাচিত হওয়ার দাবিটি মিথ্যা

ছবি: আগামীর সময়

গত ২২ জুন যুক্তরাজ্যের ৫৮তম প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। এরই প্রেক্ষিতে, দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী—শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তবে তথ্য অনুসন্ধানে জানা গেছে, টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ২২ জুন কিয়ার স্টারমারের পদত্যাগের পর দেশটিতে এখন অবধি নতুন কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হননি।

কিয়ার স্টারমারের পদত্যাগ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্বের ইতিহাস

অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ‘সিএনবিসি’ (CNBC)-এর ওয়েবসাইটে গত ২২ জুন ‘Politics UK PM Starmer resigns as Britain faces its seventh leader in 10 years’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

যুক্তরাজ্যের ইতিহাসে যত প্রধানমন্ত্রী হয়েছেন তাঁদের ইতিহাস সংরক্ষণ করে থাকে ‘মিউজিয়াম অব দ্য প্রাইম মিনিস্টার’। তাদের তথ্যমতে, সর্বশেষ ২০২৪ সালের ৫ জুলাই যুক্তরাজ্যের ৫৮তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিয়ার স্টারমার।

এছাড়া, যুক্তরাজ্যের নতুন কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্বাভাবিকভাবেই সেটি বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু অনুসন্ধানে দেশটিতে নতুন কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।


নেটিজেনদের প্রতিক্রিয়া ও বিভ্রান্তি

তথ্যটির সত্যতা যাচাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী এটিকে সত্য বলে ধরে নিয়েছেন। পোস্টগুলোর কমেন্ট বক্স পর্যবেক্ষণ করে দেখা গেছে, অনেকেই সত্য-মিথ্যা বিচার না করে এই ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে টিউলিপ সিদ্দিকীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন মন্তব্য বা কমেন্ট করছেন। মূলত তথ্যের সত্যতা যাচাই না করার কারণে সাধারণ নেটিজেনদের মধ্যে এই ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে।

সামগ্রিক তথ্য ও আন্তর্জাতিক গণমাধ্যমের রেকর্ড বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। কিয়ার স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিথ্যা তথ্যটি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

শেখ হাসিনাটিউলিপ সিদ্দিকীযুক্তরাজ্যপ্রধানমন্ত্রীকিয়ার স্টারমারলেবার পার্টিমিউজিয়াম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise