Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

একনেক

২৫৬ দীর্ঘ সেতু নির্মাণসহ আসছে ৭ প্রকল্প
২৫৬ দীর্ঘ সেতু নির্মাণসহ আসছে ৭ প্রকল্প
গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণসহ হাতে নেওয়া হচ্ছে সাতটি পৃথক উন্নয়ন প্রকল্প। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ২২ হাজার ৩০০ কোটি টাকা। আজ বুধবার প্রকল্পগুলো উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে এসব বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে গ্...
অর্থনীতি•প্রায় ১ ঘণ্টা আগে
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে চারটি প্রকল্পের অনুমোদন স্থগিত রেখে সেগুলো আরও পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প।আজ বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।...
জাতীয়•১৩ দিন আগে
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে ৭০ পৌরসভার
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে ৭০ পৌরসভার
দেশের ৭০টি পৌরসভার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য ‘প্রবৃদ্ধি : লোকাল ইকনোমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিস’ নামের একটি প্রকল্প হাতে নিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৯৯ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২৫৪ কোটি ৯৯ লাখ এবং সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন-এসডিকির অনুদান থেকে ৪৫ কোটি টাকা ব্যয় করা হবে। এটি বাস্তবায়ন হলে দেশের ৮ বিভাগের নির্বাচিত ৭০টি ক, খ ও গ শ্রেণির পৌরসভায় ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, সুশাসন জোরদার এবং প্রয়ো...
অর্থনীতি•১৫ দিন আগে
একনেক বৈঠক বুধবার, উঠছে ১৪ প্রকল্প
একনেক বৈঠক বুধবার, উঠছে ১৪ প্রকল্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে স্থগিত হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে আগামী বুধবার (৪ নভেম্বর)। বৈঠকে উপস্থাপন করা হবে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৪টি উন্নয়ন প্রকল্প। এর আগে গত ২৫ অক্টোবর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রাথমিকভাবে প্রস্তুত করা ১৫টি প্রকল্পের তালিকা থেকে একটি প্রকল্প বাদ দেওয়া হয়েছে।রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান।পরিকল্পনা সচিব এস এম শাকিল আ...
জাতীয়•১৬ দিন আগে
ঢাকা দক্ষিণ সিটির অবকাঠামো উন্নয়নে ৭১৪ কোটির প্রকল্প
ঢাকা দক্ষিণ সিটির অবকাঠামো উন্নয়নে ৭১৪ কোটির প্রকল্প
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অবকাঠামো উন্নয়নে নজর দিচ্ছে সরকার। এজন্য ডিএসসিসির আওতাধীন প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত সংস্কার এবং উন্নয়নে নেওয়া হচ্ছে ৭১৪ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প। এর আওতায় ২৮ দশমিক ৫ কিলোমিটার সড়ক, ৪৯ কিলোমিটার নর্দমা এবং ৪৮ দশমিক ৭ কিলোমিটার ফুটপাত উন্নয়ন করা হবে। এ ছাড়া ৫ দশমিক ১৮ কিলোমিটার সড়কের মধ্যবর্তী বিভাজক বা মিডিয়ান সংস্কার করা হবে। ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাতের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি আগ...
জাতীয়•প্রায় ১ মাস আগে
নতুন করে খোঁজা হচ্ছে পুরনো দুর্নীতি
নতুন করে খোঁজা হচ্ছে পুরনো দুর্নীতি
বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা ও তদারকি সক্ষমতা জোরদার করতে নতুন একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইসিটি) ব্যবস্থা শক্তিশালী করতে এর আগে বাস্তবায়িত একটি প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-টু (এফএসএসপি-২)’ শীর্...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
বিপিপিএর সিইও হলেন একনেকের সহায়তাদানকারী কর্মকর্তা
বিপিপিএর সিইও হলেন একনেকের সহায়তাদানকারী কর্মকর্তা
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সরকারের সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামানকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ১৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়। কমিটি ও অর্থনৈতিকবিষয়ক অনুবিভাগের অতিরিক্ত সচিব স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, কমিটির কার্যপরিধি ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক সরকারি বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প পর্যাল...
জাতীয়•প্রায় ১ মাস আগে
চার বছরে পৌনে ৩ লাখ কোটি টাকা ঋণ শোধের চাপে সরকার
চার বছরে পৌনে ৩ লাখ কোটি টাকা ঋণ শোধের চাপে সরকার
বৈদেশিক ঋণ পরিশোধে খেলাপির রেকর্ড নেই বাংলাদেশের। এই আত্মতুষ্টির মধ্যেও আগামী চার বছরে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে ২৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় ২ লাখ ৮৮ হাজার কোটি টাকা। সে হিসাবে প্রতি বছর গড়ে পরিশোধ করতে হবে ৫ দশমিক ৮১ বিলিয়ন ডলার বা ৭২ হাজার কোটি টাকা।সরকারি নথি বিশ্লেষণ করে দেখা গেছে, এই ঋণ পরিশোধের অঙ্ক ৬ দশমিক ১৫ বিলিয়নে দাঁড়াবে ২০৩০ সালে— যা অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি আগামীর...
জাতীয়•প্রায় ১ মাস আগে
পরামর্শক ব্যয় কমিয়ে নিজস্ব জনবল কাজে লাগাতে বললেন প্রধানমন্ত্রী
পরামর্শক ব্যয় কমিয়ে নিজস্ব জনবল কাজে লাগাতে বললেন প্রধানমন্ত্রী
উন্নয়ন প্রকল্পে পরামর্শক খরচ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে নিজস্ব দক্ষ কর্মীদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের এমনটিই জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। বললেন, রামপালে তৈরি হতে যাওয়া সৌরবিদ্যুৎ প্রকল্পে স্টোরেজ ক্যাপাসিটি যুক্ত করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য প্রকল্পটি অনুমোদন দেওয়া হলেও দ্রুত এটি সংশোধন করে ৮ ঘণ্টা যাতে বিদ্যুৎ স্টোরেজ করা যায়, সেজন্য ব্যাটারির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া বন্ড ছেড়ে এ প্রকল্পে খ...
জাতীয়•প্রায় ১ মাস আগে
রেলের ৩০ ইঞ্জিন কেনাসহ ১৩ প্রকল্প অনুমোদন
রেলের ৩০ ইঞ্জিন কেনাসহ ১৩ প্রকল্প অনুমোদন
রেলের জন্য ৩০টি মিটারগেজ ইঞ্জিন কেনাসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা।এর মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।আজ বুধবার রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা য...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
আর্থিক খাত সংস্কারসহ ১৩ প্রকল্প অনুমোদন
একনেক বৈঠক ● আর্থিক খাত সংস্কারসহ ১৩ প্রকল্প অনুমোদন
আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭১২ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ১১৮ কোটি ৪৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ২১১ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে।আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক...
জাতীয়•প্রায় ২ মাস আগে
১২৭০ কোটি টাকা মাশুল
১২৭০ কোটি টাকা মাশুল
জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যমূল্য বৃদ্ধিসহ নানা কারণে ব্যয় বাড়ছে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পে। এক্ষেত্রে মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় বাড়ছে ২ হাজার ২২৩ কোটি টাকা। এ ছাড়া প্রথম সংশোধিত ব্যয়ের তুলনায় বাড়বে ১ হাজার ২৭০ কোটি ৪০ লাখ টাকা। সেই সঙ্গে বাড়ছে মেয়াদও। ফলে চার বছরে বাস্তবায়নের কথা থাকলেও সময় লাগছে সাড়ে ১০ বছর। প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হচ্ছে আজ মঙ্গলবার। রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ক...
অর্থনীতি•প্রায় ২ মাস আগে
বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী
বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী
সভার সম্মানী এবং বিদেশ থেকে ফার্নিচার আমদানি নিয়ে সরকারি কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নেই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’কাজের অংশ হিসেবেই এসব সভা করার নির্দেশ প্রধানমন্ত্রী দেন বলে জানান ওই কর্মকর্তা। তার ভাষ...
জাতীয়•২ মাস আগে
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ৬টি ফেরত
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ৬টি ফেরত
১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৭টি ও সংশোধিত প্রকল্প ৫টি। এর মধ্যে ফেরত দেওয়া হয়েছে ৬টি প্রকল্প।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।বৈঠক সূত্রে জানা গেছে, মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা।অর্থ এবং পরিকল্পনা মন্ত্...
জাতীয়•২ মাস আগে
প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প
প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প
ঢাকার নতুন তিনটি রুটের মেট্রোরেল নিয়ে তিনটি প্রস্তাব উঠেছিল একনেকে। এর মধ্যে আগের দুটি প্রকল্পে ব্যয় বৃদ্ধি এবং নতুন একটিতে পরামর্শক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তিনটি প্রস্তাবই অনুমোদন পেয়েছে। আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। চার বছর আগে মেট্রোরেল চালুর পর রাজধানীর গণপরিহন ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত...
জাতীয়•২ মাস আগে
আকস্মিক বন্যার পূর্বাভাস পেতে তৈরি হচ্ছে থ্রিডি মডেল
আকস্মিক বন্যার পূর্বাভাস পেতে তৈরি হচ্ছে থ্রিডি মডেল
নেপালের সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যা চোখ খুলে দিয়েছে বাংলাদেশের। আকস্মিক বন্যার পূর্বাভাস পেতে তৈরি করা হচ্ছে ডিজিটাল এলিভেশন (থ্রিডি) মডেল। বিশেষ করে প্রথম পর্যায়ে এটি তৈরি করা হবে সিলেট অঞ্চলের জন্য। সফল হলে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। এজন্য ‘বন্যা পূর্বাভাস সক্ষমতা বৃদ্ধির জন্য সিলেট বিভাগের ডিজিটাল এলিভেশন (থ্রিডি) মডেল প্রস্তুতকরণ’ নামের একটি প্রকল্প হাতে নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ১১ লাখ টাকা।চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৯ সালের জুনের মধ্যে এ...
জাতীয়•২ মাস আগে
ভারতের ঋণ বাদ দিয়ে যুক্ত এআইআইবি
ভারতের ঋণ বাদ দিয়ে যুক্ত এআইআইবি
অবশেষে অবসান ঘটতে যাচ্ছে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার। বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটি নতুন রেলপথ নির্মাণের প্রকল্প আট বছর আটকে ছিল ঋণ জটিলতায়। অনেকটা সময় পেরিয়ে গেছে অনুমোদন পেতেই। এখন অনুমোদনের কাছাকাছি দাঁড়িয়ে। সমাধান হয়েছে অর্থায়নেরও। ভারতীয় ঋণ বাদ দিয়ে যুক্ত করা হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে (এআইআইবি)। ফলে প্রকল্পটি বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। প্রশ্ন থাকলেও এটির জন্য পরামর্শ নিতেই বরাদ্দ ধরা হয়েছে ২৩১ কোটি ১৭ লাখ টাকা। মোট ব্যয় বাড়ছে ৪ হাজ...
জাতীয়•২ মাস আগে
একনেকের সভায় ১০ প্রকল্পের অনুমোদন, ব্যয় ৯ হাজার কোটি
একনেকের সভায় ১০ প্রকল্পের অনুমোদন, ব্যয় ৯ হাজার কোটি
ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবন নির্মাণসহ ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ এবং প্রকল্প ঋণ থেকে নেওয়া হবে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম...
জাতীয়•৩ মাস আগে
উন্নয়ন প্রকল্পে গতি আনতে ১০ উদ্যোগ
উন্নয়ন প্রকল্পে গতি আনতে ১০ উদ্যোগ
সরকারের গত ১৮০ দিনে উন্নয়ন কার্যক্রমে গতি আনতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এ নিয়ে একটি প্রতিবেদন আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এটি তৈরি করেছে পরিকল্পনা বিভাগ। এতে প্রকল্পে গতি আনতে ১০টি প্রধান উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এদিকে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) তৈরি করা ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। খবর সংশ্ল...
অর্থনীতি•৩ মাস আগে
দুটি অয়েল ট্যাংকার কেনার পরিকল্পনা
দুটি অয়েল ট্যাংকার কেনার পরিকল্পনা
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাহীনতা যে কোন পর্যায়ে সেটি আঙুল দিয়ে দেখিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এমন পরিস্থিতিতে জ্বালানির মজুদ বৃদ্ধি, পরিবহন পরিকল্পনাসহ নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে কেনা হচ্ছে দুটি অয়েল ট্যাংকার। এজন্য ‘৪০-৫৫ হাজার ডিডব্লিউটি-সম্পন্ন দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ অর্জন’ নামের প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ টাকা। এই অর্থ সরকারের কাছ থেকে পুরোপুরি ঋণ হিসাবে নেবে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। প্রকল্পট...
জাতীয়•৩ মাস আগে