একসময় শিশুদের কোলাহলে মুখর থাকত যেসব স্কুল, সেসব ভবন এখন ধীরে ধীরে হয়ে পড়ছে শিক্ষার্থীশূন্য। কোথাও বন্ধ হয়ে যাওয়া স্কুল পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, কোথাও আবার সেই ভবনকে গৃহহীন মানুষের অস্থায়ী আবাসনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কমতে থাকা জন্মহার, ব্রেক্সিট, করোনা মহামারীর প্রভাব ও বাসস্থানের উচ্চমূল্যের কারণে পরিবারগুলোর অন্যত্র চলে যাওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি।
লন্ডনের স্থানীয় কর্তৃপক্ষগুলোর সংগঠন লন্ডন কাউন্সিলসের তথ্যানুযায়ী, ২০১৯ সালের পর থেকে শহরটিতে বন্ধ...