Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

এবার ব্রিটেন ও ইউরোপের শত শত স্কুলে বোমা হামলার হুমকি

যুক্তরাজ‍্য ও ইতালি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২০:৩৭
শেয়ার করুন:
এবার ব্রিটেন ও ইউরোপের শত শত স্কুলে বোমা হামলার হুমকি

বোমার হুমকির পর খালি করে দেওয়া ইতালির এ.বি. কাইরোলি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে পুলিশ কর্মকর্তারা। ছবি- রয়টার্স

বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ইমেইলের পর স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বহু স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। কয়েকটি স্কুল শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেয়। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, ইমেইলগুলোকে ভুয়া হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। জনসাধারণের নিরাপত্তার জন্য বিশ্বাসযোগ্য কোনো হুমকি পাওয়া যায়নি।

একইদিন সকালে ইতালির অন্তত ৩০০টি স্কুলেও একই ধরনের বোমার হুমকি পাঠানো হয়। ইতালির সংবাদপত্র লা রিপুবলিকা জানিয়েছে, ইমেইলে স্কুল ভবনে বিস্ফোরক রাখার দাবি করা হয়। ইতালির প্রধানমন্ত্রীর গাড়িতেও বোমা রাখার দাবি ছিল ওই বার্তায়। রোম, মিলান, নেপলস, বোলোনিয়াসহ কয়েকটি এলাকায় জরুরি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গত সপ্তাহে ইউরোপের কয়েকটি টেলিভিশন স্টেশনে পাঠানো হুমকির ইমেইলেও একই প্রেরকের নাম ব্যবহার করা হয়েছিল। এর আগে গত দুই সপ্তাহে ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এয়ারলাইনসে ও গণমাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। তবে পরে সব হুমকি ভুয়া বলে প্রমাণিত হয়।

দ্য হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে এডিনবরার সব স্কুল অল্প সময়ের জন্য খালি করা হয়। হাইল্যান্ডস ও ফাইফের বহু স্কুলেও পাঠদান ব্যাহত হয়। কিনরসে শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে আসা শিক্ষার্থীদের ঠান্ডা থেকে রক্ষায় তাপ ধরে রাখার বিশেষ কম্বল দেওয়া হয়। ফাইফের লেসলি প্রাইমারি স্কুল অভিভাবকদের জানিয়েছে, ‘শত শত’ স্কুলে হুমকির ইমেইল পৌঁছেছে। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষও জানিয়েছে, সেখানকার বিপুলসংখ্যক স্কুলে একটি ইমেইল পাঠানো হয়েছে।

স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন ইমেইল তালিকায় বার্তাগুলো পাঠানো হয়েছিল। পুলিশের পরামর্শ, শুধু এসব ইমেইলের ভিত্তিতে স্কুল খালি করা বা শিশুদের স্কুলে যাওয়া থেকে বিরত রাখার প্রয়োজন নেই। বার্তাগুলোর উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি তদন্ত ইউনিট কাজ করছে। যুক্তরাজ্য ও অন্যান্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছে তারা। এর আগে অক্টোবরে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে একই ধরনের ভুয়া বোমার হুমকি দেওয়া হয়েছিল। সে সময় সকাল ৯টার আগেই প্রায় ৩০০টি স্কুলে হুমকির বার্তা পৌঁছায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতালির ৩০০ স্কুলে বোমা আতঙ্ক
প্রতিদিনের মতো বুধবার সকালও শিশুদের স্কুলযাত্রায় মুখর হয়ে ওঠে পুরো ইতালি। শুরু হয় ক্লাস। এর মধ্যেই আসে বোমা হুমকি। ইমেইলে।


হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামেন পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিটি স্কুল ভবনে নিবিড় তল্লাশি চালানো হয়। ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা জানিয়েছেন, অন্তত ৩০০টি স্কুল এ বোমা আতঙ্কের শিকার হয়।


প্রাথমিক তথ্যে জানা গেছে, ‘মিখাইল আন্দ্রোপভ’ নামের এক ব্যক্তির পরিচয়ে বেনামি ইমেইল পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়। ওই বার্তায় ইতালীয়দের বিরুদ্ধে সহিংস হামলা ও স্কুলে বিস্ফোরক রাখার দাবি জানানো হয়। তবে এর পেছনে কারা জড়িত বা বাস্তবে কোথাও বিস্ফোরক ছিল কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।


উদ্ভূত পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বক্তব্য দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। তিনি বলেছেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত তদন্তে বাস্তব কোনো বিপদের প্রমাণ পাওয়া যায়নি। তার মতে, আতঙ্ক ও উদ্বেগ ছড়ানোই হতে পারে এসব হুমকির উদ্দেশ্য। পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ সমন্বয়ে তিনি পালাজ্জো কিজিতে জরুরি বৈঠকও ডেকেছেন।

ইউরোপবোমা হুমকিস্কুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন


    ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এমিলিয়া-রোমানিয়া অঞ্চলের মোদেনা, রেজ্জো এমিলিয়া, ফেরারা, বোলোনিয়া, রাভেন্না, ফোরলিসহ বিভিন্ন শহরের অনেক স্কুলে এ হুমকি ইমেইলে পাঠানো হয়। এর ফলে ওই অঞ্চলগুলোর স্কুলগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


    এর আগে চলতি মাসের ২ তারিখেও লিগুরিয়া, ভেনেতো ও ফ্রিউলি-ভেনেজিয়া জুলিয়া অঞ্চলের বিভিন্ন স্কুলে একই ধরনের বোমা আতঙ্ক ছড়ানো হয়েছিল। ধারাবাহিক এ হুমকিগুলোর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ইমেইলের উৎস শনাক্ত করতে সাইবার তদন্ত চলছে।


    শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিস্ফোরণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।