Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সুনামগঞ্জ

সুনামগঞ্জে সড়কের অভাবে দুর্ভোগে দুই জেলার ৩ লাখ মানুষ
সুনামগঞ্জে সড়কের অভাবে দুর্ভোগে দুই জেলার ৩ লাখ মানুষ
মাত্র চার-পঁাচ কিলোমিটার সড়কের অভাবে সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রায় তিন লাখ মানুষকে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে বছরের পর বছর। শুকনো মৌসুমে অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচল করা গেলেও বর্ষায় নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। এতে রোগী-শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। এই দুর্ভোগ লাঘবে মধ্যনগর থেকে কলমাকান্দার রঘুরামপুর পর্যন্ত সংযোগ সড়কটি সারা বছর চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ দাবিতে গতকাল শুক্রবার বেলা সাড়...
সারা দেশ•৩ দিন আগে
সুনামগঞ্জে সময়ের আগেই শুকাচ্ছে হাওর
সুনামগঞ্জে সময়ের আগেই শুকাচ্ছে হাওর
সুনামগঞ্জের হাওরে নির্ধারিত সময়ের আগেই পানি কমে যাচ্ছে। কোথাও বীজতলা শুকিয়ে গেছে, কোথাও ধান রোপণের জমিতে পানি নেই। ফলে বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং বিলের মাছ ধরতে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ায় হাওরে পানির সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দ্রুত পানি ধরে রাখার ব্যবস্থা না করলে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার সুনামগঞ্জের হাওরাঞ্চলে ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদের...
সারা দেশ•৬ দিন আগে
রাতারগুলে রিসোর্টে সভা করেন সাবেক এমপি রনজিত, জানাল পুলিশ
রাতারগুলে রিসোর্টে সভা করেন সাবেক এমপি রনজিত, জানাল পুলিশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা সভার স্থান শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে সভাস্থলটি শনাক্ত করা হয়। সভাটি হয়েছিল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’।মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত ক...
সারা দেশ•৬ দিন আগে
দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা
দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকে দলীয় সভা করেছেন বলে দাবি করেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভায় তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সোমবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত। ভিডিওতে তাকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।...
সারা দেশ•৭ দিন আগে
শেখ মুজিবের ‘মরণোত্তর বিচার’ চাইছেন এমপি কয়ছর
শেখ মুজিবের ‘মরণোত্তর বিচার’ চাইছেন এমপি কয়ছর
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকেও দায়ী করেছেন বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। এ কারণে শেখ মুজিবের মরণোত্তর বিচারও চেয়েছেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর। তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মানুষকে উত্তাল করেছিল এক নেতা। স্বাধীনতা সংগ্রামের জন...
সারা দেশ•৮ দিন আগে
সংহতি দিবসে আলাদা মিছিল বের করা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
সংহতি দিবসে আলাদা মিছিল বের করা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলাদা মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরে থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে বিএনপির দুই পক্ষ আলাদা মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে রাস্তা ছেড়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের নেত...
সারা দেশ•৯ দিন আগে
প্রেমিকা নিয়ে উধাও প্রেমিক, সংঘর্ষে জড়াল দুজনের গ্রাম
প্রেমিকা নিয়ে উধাও প্রেমিক, সংঘর্ষে জড়াল দুজনের গ্রাম
সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্ক ছিল দুই গ্রামের তরুণ-তরুণীর। সম্প্রতি তারা দুজন পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।আজ বুধবার দুপুরে করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হালিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।জানা যায়, মাটিয়াপুর গ্রামের আফতাফ আলীর ছেলে রমজান মিয়া হালিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়েকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় ধারালো অস...
সারা দেশ•১২ দিন আগে
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামের অধিবাসীদের মধ্যে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে এই সংঘর্ষ শুরু হয়ে দুই ঘন্টার অধিক সময় ধরে চলে। এ সময় দফায় দফায় হামলা ও পাল্টা হামলা হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিত নিয়ন্ত্রণে আনে পুলিশ। আরও পড়ুন অভয়নগরে আট...
সারা দেশ•১৩ দিন আগে
ফসল ফলিয়ে লোকসানে কৃষক
ফসল ফলিয়ে লোকসানে কৃষক
বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা আর নানা প্রতিকূলতা পেরিয়ে হাওরে বোরো ধান ঘরে তুলেছেন কৃষক। আশা ছিল, ধান বিক্রি করে ঋণ শোধ, সংসারের খরচ মেটানো আর পরের মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নেবেন। কিন্তু বাজারে ধানের দাম কমে যাওয়ায় সেই আশার গুড়ে বালি। ভালো মানের ধান বিক্রি করেও উৎপাদন খরচ উঠছে না। আর জলাবদ্ধতায় কালচে হয়ে যাওয়া ধানের দাম নেমেছে মণপ্রতি ৬০০ টাকায়। ঘাম ঝরিয়ে ফসল ফলিয়েও লোকসানের মুখে পড়েছেন সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষক। তাদের ভাষ্য, জলাবদ্ধতায় কালচে হয়ে যাওয়া ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০-৯০০ টাকায়। ভা...
সারা দেশ•১৩ দিন আগে
ইউপি নির্বাচনের তফসিলের আগেই ভোটের হাওয়া সুনামগঞ্জে
ইউপি নির্বাচনের তফসিলের আগেই ভোটের হাওয়া সুনামগঞ্জে
আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে পৌরসভায় ভোট কবে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তারিখ এখনো জানায়নি কমিশন। দিন-তারিখ ঠিক না হলেও ভোটের হাওয়া লেগেছে সুনামগঞ্জের চার পৌরসভায়। মেয়র পদে ভোটের প্রস্তুতিও নিচ্ছেন ২৭ জন। তাদের মধ্যে রয়েছেন সাবেক জনপ্রতিনিধি ও বিএনপির একাধিক নেতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারাও রয়েছেন সে তালিকায়। কেউ দীর্ঘদিন ধরে গণসংযোগ করছেন, কেউ দলীয় সমর্থনের অপেক্ষায়, আবার কেউ পরিস্থিত...
সারা দেশ•২০ দিন আগে
কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ
কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সড়কের মুক্তিরখলা সেতু নির্মাণে সরকারি বরাদ্দ ৮ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৫০৮ টাকা। এ কাজ করতে হলে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির নেতা নূরুল ইসলাম নূরুলকে চাঁদা হিসেবে দিতে হবে ১ কোটি টাকা। অস্বীকৃতি জানানোয় ঠিকাদারকে মিথ্যা অভিযোগে করা মামলায় ফাঁসিয়ে করা হচ্ছে হয়রানি। বাসায় পুলিশ পাঠিয়ে পরিবারের সদস্যদের দেখানো হচ্ছে ভয়ভীতি। আতঙ্কে সুনামগঞ্জ ছেড়ে ঢাকায় এসে আশ্রয় নিয়েছেন ঠিকাদার। এখানেই শেষ নয়, বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানোর পরও চাঁদার টাকা না দেওয়ায় এক সপ্তাহ আগে ক্...
সারা দেশ•২০ দিন আগে
বাধা উপেক্ষা করে দিরাইয়ে বসল বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও
বাধা উপেক্ষা করে দিরাইয়ে বসল বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও
সুনামগঞ্জের দিরাইয়ে নিজ বাড়িতে বাউল গানের আসরের আয়োজন করেছিলেন এক প্রবাসী। কিন্তু স্থানীয় একটি পক্ষের আপত্তি ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগের পর বেকায়দায় পড়েছিলেন আয়োজক। তিনি একপর্যায়ে পুলিশকে জানিয়েছিলেন অনুষ্ঠান করবেন না। তবে শেষ পর্যন্ত তিনি গানের অনুষ্ঠান করেছেন এবং সেই আসরে একাধিক নারী শিল্পী গান পরিবেশন করেন।গত বৃহস্পতিবার রাতভর আয়োজিত অনুষ্ঠানে বিপুল পরিমাণ দর্শক-শ্রোতাও ছিলেন। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।এর...
সারা দেশ•২৪ দিন আগে
কাপড়ের রং, ক্ষতিকর ক্যামিকেল দিয়ে আইসক্রিম!
সুনামগঞ্জ ● কাপড়ের রং, ক্ষতিকর ক্যামিকেল দিয়ে আইসক্রিম!
সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজারে রুচি আইসক্রিম ফ্যাক্টরিতে মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং ও অননুমোদিত সুগন্ধি রাসায়নিক ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এ জরিমানা করেন।এর আগে গত ২৭ সেপ্টেম্বর একই ধরনের অপরাধে এলাকার বুবলি আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজার ছালিম উদ্দিনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পশ্চিম বাজারের রুচি আইসক্রিম ফ্যাক্টরিত...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৪) ধর্ষণ ও হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া লাশ গুমের চেষ্টা করার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন।আজ মঙ্গলবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন।জ্যোৎস্নার জগন্নাথপুরের নারকেলতল...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
প্রবীণ নেই প্রবীণ নিবাসে, তালাবদ্ধ ৭ কোটির ভবন
প্রবীণ নেই প্রবীণ নিবাসে, তালাবদ্ধ ৭ কোটির ভবন
প্রবীণদের শেষ বয়সে একটু শান্তি দেওয়ার কথা ছিল ‘শান্তি নিবাসে’। কিন্তু সুনামগঞ্জে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫ শয্যার সেই নিবাসে তিন বছরেও ওঠেননি একজন প্রবীণ। প্রয়োজনীয় জনবল না থাকায় হাছন নগরের ভবনটি পড়ে আছে তালাবদ্ধ। ভেতরে পড়ে থেকে নষ্ট হচ্ছে চেয়ার-টেবিল, ব্যায়ামের সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী। কোথাও খসে পড়ছে পলেস্তারা, মেঝেতে পড়ে আছে ইঁদুরের কঙ্কাল। প্রায় সব কক্ষেই ছড়িয়ে আছে ইঁদুরের মল ও আবর্জনা। দেয়ালে জমেছে শ্যাওলা। স্থানীয়রা বলছেন, সুনামগঞ্জে এখনো এমন অনেক প্রবীণ রয়েছেন, যাদের শেষ বয়সে থাক...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
সুনামগঞ্জে আপত্তির মুখে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ
সুনামগঞ্জে আপত্তির মুখে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ
দুটি স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। মাঠ তৈরি, প্রচারসহ সব প্রস্তুতি শেষ হয়েছিল, খেলোয়াড়রাও ছিলেন পুরোপুরি প্রস্তুত। কিন্তু আগের রাতে জানা গেল, মাঠে গড়াচ্ছে না বল। কারণ ম্যাচটি ছিল ক্লাব দুটির মেয়েদের মধ্যে। আর মেয়েদের ফুটবলে হতে পারে ‘নাচানাচি’, হতে পারে ‘অশ্লীলতা’; যা দেখলে স্থানীয় যুবকদের নষ্ট হতে পারে ‘চরিত্র’। এসব কারণ দেখিয়েই ম্যাচের বিরোধিতা করা হয়েছে, ফলে স্থগিত হয়েছে সেটি। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘটেছে এসব ঘটনা। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় দিরাই উপ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ঢলে ভেসে যায় ঘর, মেলে না সহায়তা
ঢলে ভেসে যায় ঘর, মেলে না সহায়তা
যে ঘরটিতে স্বামী-সন্তান নিয়ে থাকার কথা, সেই ঘরেরই ভাঙা এক কোণে পলিথিন বিছিয়ে রাত কাটছে আছিয়া বিবির। সেপ্টেম্বরের এক সকালে পাহাড়ি ঢলের স্রোত মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায় তার ঘরের চালসহ সবকিছু। প্রাণ বাঁচাতে প্রতিবেশীরা তাকে টেনে বের করেন। তিন দিন না খেয়ে থাকার পর কোনো রকমে ঘরে ফিরলেও এক মাস পেরিয়ে গেলেও কাটেনি দুর্ভোগ। মেলেনি সরকারি কোনো সহায়তাও। আছিয়া বিবির ভাষ্য, সকাল ৮টার দিকে হঠাৎ ঢল এসে যা ছিল সব ভাসিয়ে নিয়ে গেছে। আমাকে ঘরের ভেতর থেকে মানুষ টেনে বের করে বাঁচিয়েছে। এখন ভাঙা ঘরেই কোনো রকমে থাকছ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
জোছনার আলো, হাওরের জল আর মলুয়ার পালা
জোছনার আলো, হাওরের জল আর মলুয়ার পালা
হাওরের অথৈ জলে ভেসে চলেছে হাউজবোট। চারপাশে জোছনার আলো, নিচে ঢেউ খেলানো জল। দিনভর কখনো ঝকমকে রোদ, আবার কখনো মেঘালয়ের কোলঘেঁষে মেঘাচ্ছন্ন আকাশ। তারই মধ্যে ভেসে আসছে পালা গানের সুর, ঢোলের বাদ্য আর একতারা-দোতারার মূর্ছনা। চন্দ্রাবতীর ‘মলুয়া’ যেন মিশে গেল টাঙ্গুয়ার হাওরের জল, বিকেলের মেঘ, জোছনা আর রাতের নৈঃশব্দ্যে। বাংলার ঐতিহ্যবাহী লোকগাথা ঘিরে পূর্ণিমার রাতে বসেছিল অন্য রকম এক সাংস্কৃতিক আসর। ‎‎গতকাল শুক্রবার উল্লাস ট্রাভেলসের আমন্ত্রণে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চন্দ্রাবতী রচিত ‘মল...
রঙিন সময়•প্রায় ২ মাস আগে
শোকস্তব্ধ গ্রামে চিরঘুমে বাবার নৃশংসতার শিকার তিন শিশু
শোকস্তব্ধ গ্রামে চিরঘুমে বাবার নৃশংসতার শিকার তিন শিশু
পারিবারিক কলহের জেরে তিন শিশু সন্তানকে বিষপান করান সুনামগঞ্জের তাহিরপুরের রজনী লাইন গ্রামের এক বাবা। পরে তিনিও বিষপান করেন। শনিবারের ওই ঘটনার পর বাঁচানো যায়নি সন্তানদের। অভিযুক্ত বাবা সরাফত আলীও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি রয়েছেন পুলিশের নজরদারিতে। এদিকে নৃশংস এ ঘটনায় শোকস্তব্ধ রজনী লাইন গ্রামে শনিবার রাতেই দাফন করা হয়েছে তিন শিশুকে। তবে হত্যার ঘটনায় এখনো হয়নি কোনো মামলা। শিশুদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগ না পেলেও পুলিশ ব...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
যাদুকাটায় বালুর খোঁজে প্রশাসন
যাদুকাটায় বালুর খোঁজে প্রশাসন
সুনামগঞ্জের যাদুকাটা নদীর তলদেশে কত বালু আছে, কোথায় কতটুকু জমেছে এবং নদীর বর্তমান গভীরতা কত— এসব জানতে হাইড্রোগ্রাফিক জরিপের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বালুমহাল থেকে খাস আদায়ের আগে বালুর প্রকৃত পরিমাণ ও অবস্থান নির্ধারণ করতেই করা হবে এই জরিপ। এজন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) চিঠিও দিয়েছে জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসনের চিঠি দেওয়ার পরও এখনো জরিপ শুরু হয়নি। বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফিক বিভাগ জানিয়েছে, জরিপ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ এখনো জমা দেয়নি জেলা প্রশাস...
সারা দেশ•প্রায় ২ মাস আগে