Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

জোছনার আলো, হাওরের জল আর মলুয়ার পালা

পাভেল রহমান, টাঙ্গুয়ার হাওর থেকে
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৮
জোছনার আলো, হাওরের জল আর মলুয়ার পালা

উল্লাস ট্রাভেলসের আয়োজনে থিয়েট্রিক্যাল কোম্পানির ‘মলুয়া’ পালার দৃশ্য। ছবি: আগামীর সময়

হাওরের অথৈ জলে ভেসে চলেছে হাউজবোট। চারপাশে জোছনার আলো, নিচে ঢেউ খেলানো জল। দিনভর কখনো ঝকমকে রোদ, আবার কখনো মেঘালয়ের কোলঘেঁষে মেঘাচ্ছন্ন আকাশ। তারই মধ্যে ভেসে আসছে পালা গানের সুর, ঢোলের বাদ্য আর একতারা-দোতারার মূর্ছনা। চন্দ্রাবতীর ‘মলুয়া’ যেন মিশে গেল টাঙ্গুয়ার হাওরের জল, বিকেলের মেঘ, জোছনা আর রাতের নৈঃশব্দ্যে। বাংলার ঐতিহ্যবাহী লোকগাথা ঘিরে পূর্ণিমার রাতে বসেছিল অন্য রকম এক সাংস্কৃতিক আসর।

‎‎গতকাল শুক্রবার উল্লাস ট্রাভেলসের আমন্ত্রণে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চন্দ্রাবতী রচিত ‘মলুয়া’ পালা মঞ্চস্থ করে ঢাকার থিয়েট্রিক্যাল কোম্পানি। এদিন হাওরে ভেসে চলে লোকগাথার গল্প, গান, পালাগান, ঢোল, একতারা, দোতারা, গল্পকথন ও লোকনৃত্য। সবশেষে পূর্ণিমার জোছনায় জমে ওঠে সুর ও অভিনয়ের আসর।

‎‎উল্লাস ট্রাভেলসের স্বত্বাধিকারী হাসানুর রহমান আগামীর সময়কে বললেন, ‘আমরা চেয়েছি মাটি ও শিকড়ের সংস্কৃতিকে ধারণ করে পূর্ণিমা রাতে এই আয়োজনটা করতে। সম্ভবত এই প্রথম টাঙ্গুয়ার হাওরের হাউজবোটে কোনো থিয়েটার প্রদর্শনী হলো।’

‎‎টাঙ্গুয়ার হাওরে প্রতিদিনই অনেক পর্যটক আসেন, সেখানে এমন সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবেশনা দেশের পর্যটনশিল্পে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে মনে করেন ‘মলুয়া’ পালার নির্দেশক ও নাট্যশিল্পী সাইফুল জার্নাল।

‎মৈমনসিংহ গীতিকার অমর পালা ‘মলুয়া’ নির্মিত হয়েছে প্রেম, সাহস, আত্মত্যাগ ও প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের লড়াইয়ের গল্প নিয়ে।

ভরা হাওরে জোছনা রাতে এই পালা ঘুরতে আসা পর্যটকদের আনন্দ দেওয়ার পাশাপাশি দেশীয় সংস্কৃতির সুরেও ভাসিয়েছে।

‎‘মলুয়া’ প্রেম, মর্যাদা, সামাজিক বৈষম্য ও নারীর অদম্য শক্তির কালজয়ী আখ্যান। মলুয়া শুধু প্রেমিকা বা স্ত্রী নন; প্রতিকূলতা, লাঞ্ছনা ও ক্ষমতাবানদের অত্যাচারের মুখে এক দৃঢ়চেতা নারীর প্রতীক।

‘মলুয়া’ পালার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসনাত রিপন, নুসরাত ইরা, সাইদুর শাহীন, শাহরিয়ার সজীব, প্রিয়ম মজুমদার, তাহাদিল আহমেদ, হুমায়রা স্নিগ্ধা প্রমুখ।

সুনামগঞ্জটাঙ্গুয়ার হাওরচন্দ্রাবতীমলুয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি