সুনামগঞ্জে সময়ের আগেই শুকাচ্ছে হাওর

গ্রাফিকস: আগামীর সময়
সুনামগঞ্জের হাওরে নির্ধারিত সময়ের আগেই পানি কমে যাচ্ছে। কোথাও বীজতলা শুকিয়ে গেছে, কোথাও ধান রোপণের জমিতে পানি নেই। ফলে বোরো ধানের বীজতলা তৈরি ও বীজ বপন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং বিলের মাছ ধরতে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ায় হাওরে পানির সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দ্রুত পানি ধরে রাখার ব্যবস্থা না করলে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার সুনামগঞ্জের হাওরাঞ্চলে ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বর থেকে হাওরের পানি কমতে শুরু করলে জমি জেগে ওঠে। এরপর কৃষকরা বীজতলা তৈরি করে বীজ বপন করেন। কিন্তু এবার নভেম্বরের শুরুতেই অনেক বীজতলা শুকিয়ে গেছে। কোথাও কোথাও কৃষকরা জলাধার থেকে কলসি ও সেচযন্ত্রের সাহায্যে পানি এনে বীজতলা ভেজা রাখছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি সময়মতো চারা উৎপাদন
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের কৃষক মো. রফিকুল ইসলামের ভাষ্য, ৪৫ বছর বয়সে হাওরের পানি এভাবে শুকিয়ে যেতে দেখেননি তিনি। আগে পানি কমলে জমি জেগে উঠত, তখন বীজতলা তৈরি করতেন। এবার বীজতলা তৈরির মতো পানিও নেই, আবার ধান রোপণের জমিতেও পানি নেই। এখনো তিনি বীজতলা প্রস্তুত করতে পারেননি।
বিশ্বম্ভরপুরের কৃষক নেতা স্বপন কুমার বর্মণ বলেছেন, যেসব খাল দিয়ে দ্রুত পানি নেমে যাচ্ছে, সেগুলোর পানিপ্রবাহ বন্ধ বা নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে অনেক এলাকার কৃষক চাষাবাদ করতে সমস্যায় পড়বেন। বাজারে ধানের দাম কম থাকায় সেচের বাড়তি খরচ বহন করে বোরো আবাদে আগ্রহ হারাতে পারেন অনেক কৃষক। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রাও ব্যাহত হবে।
শাল্লা উপজেলার কৃষক ও ইউপি চেয়ারম্যান মো. ছত্তার মিয়া বললেন, ‘বৃষ্টিপাত না হওয়ায় উপজেলার সব হাওরেই পানি দ্রুত কমছে। কান্দিগাঁওয়ের ললিয়া খাল, বাহাড়ার কান্দকলা ও চ্যাপটা বিলের বেড়িবাঁধের অংশ বন্ধ করা গেলে চাষাবাদের সুবিধা হবে। ভাণ্ডা বেড়িবাঁধ থেকে গ্রামশাল্লা পর্যন্ত প্রায় দুই হাজার হেক্টর জমির আবাদ নিশ্চিত করা সম্ভব হবে।’ তার হিসাব অনুযায়ী, তিনটি খালের মুখ বন্ধ করতে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা খরচ হতে পারে। বিশাল ছায়ার
হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমদ জানিয়েছেন, হাওরে পানির সংকট নিয়ে তারা উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বৃষ্টিপাতের ঘাটতির পাশাপাশি বিলের মাছ ধরতে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ায় সংকট আরও বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে বোরো মৌসুমে কৃষিকাজে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।
এদিকে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে প্রাকৃতিক জলাধারের কাছাকাছি বীজতলা তৈরির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। একই সঙ্গে হাওরের পানি ধরে রাখতে ভাঙা বাঁধ মেরামতের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, হাওরে পানি দ্রুত কমে যাওয়ায় বীজতলা তৈরিতে কৃষকরা সমস্যায় পড়েছেন। এ অবস্থায় প্রাকৃতিক পানির উৎসের কাছাকাছি বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। হাওরের পানি ধরে রাখতে ভাঙা বাঁধ মেরামতের প্রস্তাবও মাসিক সমন্বয় সভায় দেওয়া হয়েছে। সময়মতো পানির সংকট নিরসন করা না গেলে বোরো ধানের উৎপাদন ব্যাহত হতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেছেন, যেসব এলাকায় দ্রুত পানি কমছে, সেসব এলাকার কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনা করে পানি নিষ্কাশনের রেগুলেটর বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে। এতে হাওরের পানি ধরে রাখা সম্ভব হবে।



