একদিকে লোনাপানির মৎস্যঘের, অন্যদিকে ঘেরের উঁচু ভেড়িতে ঝুলছে তরমুজ। জলবায়ু পরিবর্তন, মাটির লবণাক্ততা ও মিঠাপানির সংকটে উপকূলের কৃষি যখন চ্যালেঞ্জের মুখে, তখন অনাবাদি মৎস্যঘের কাজে লাগিয়ে নতুন সম্ভাবনা তৈরি করেছেন সাতক্ষীরার কৃষকরা। অসময়ে তরমুজ চাষ করে বদলে দিচ্ছেন কৃষির চিত্র। এতে বাড়ছে আয়, তৈরি হচ্ছে কর্মসংস্থান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার সাতটি উপজেলায় প্রায় ১৪১ হেক্টর জমিতে অসময়ের তরমুজ চাষ হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল প্রায় ৭৬ হেক্টর। অর্থাৎ এক মৌসুমের ব্যবধানে আবাদ ব...