Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাতক্ষীরায় লবণাক্ত ঘেরের পাড়ে অসময়ের তরমুজ

শেখ জহুরুল হক, তালা (সাতক্ষীরা)
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৩:৪৯
শেয়ার করুন:
সাতক্ষীরায় লবণাক্ত ঘেরের পাড়ে অসময়ের তরমুজ

ছবি: আগামীর সময়

একদিকে লোনাপানির মৎস্যঘের, অন্যদিকে ঘেরের উঁচু ভেড়িতে ঝুলছে তরমুজ। জলবায়ু পরিবর্তন, মাটির লবণাক্ততা ও মিঠাপানির সংকটে উপকূলের কৃষি যখন চ্যালেঞ্জের মুখে, তখন অনাবাদি মৎস্যঘের কাজে লাগিয়ে নতুন সম্ভাবনা তৈরি করেছেন সাতক্ষীরার কৃষকরা। অসময়ে তরমুজ চাষ করে বদলে দিচ্ছেন কৃষির চিত্র। এতে বাড়ছে আয়, তৈরি হচ্ছে কর্মসংস্থান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার সাতটি উপজেলায় প্রায় ১৪১ হেক্টর জমিতে অসময়ের তরমুজ চাষ হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল প্রায় ৭৬ হেক্টর। অর্থাৎ এক মৌসুমের ব্যবধানে আবাদ বেড়েছে প্রায় ৬৫ হেক্টরে।

শুধু তরমুজ নয়, ঘেরের পাড় জুড়ে ফলছে বিভিন্ন সবজি। চাষিরা বলছেন, চৈত্র-বৈশাখ মাসে কোনো কোনো এলাকায় পানির লবণাক্ততা ১২-১৫ পিপিটি (পার্টস পার থাউজেন্ড) পর্যন্ত পৌঁছায়। এমন পরিবেশে প্রচলিত পদ্ধতিতে ফসল ফলানো কঠিন। তবে উন্নত জাতের বীজ, মালচিং ও পরিকল্পিত পরিচর্যায় ভালো ফলন পাওয়া যাচ্ছে।

কৃষক নিরঞ্জনের ভাষায়, লোনাপানির ঘেরের আইলে ফসল ফলানো সম্ভব, এমন ধারণা ছিল না আগে। কৃষি কর্মকর্তাদের পরামর্শে উন্নত জাতের বীজ ও পরিচর্যা পদ্ধতি অনুসরণ করে তরমুজের পাশাপাশি করলা, বরবটি ও ঢেঁড়স চাষে ভালো ফলন পেয়েছেন তারা।

একই এলাকার কৃষক কৃষ্ণ মণ্ডল মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে তরমুজ আবাদ করেছেন। এরই মধ্যে প্রায় ১ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। জমিতে থাকা ফসল থেকে আরও দেড় লাখ টাকা আয়ের আশা করছেন। তার মতো অনেক কৃষক এখন একই জমিতে মাছ ও সবজি-ফল উৎপাদন করে বাড়তি আয়ের পথ খুঁজছেন।

কৃষি কর্মকর্তাদের হিসাবে, সমতল জমিতে প্রতি বিঘা তরমুজ চাষে খরচ হয় ৪০-৪৫ হাজার টাকা। বাজারদর ভালো থাকলে বিক্রি হতে পারে দেড়-দুই লাখ টাকার তরমুজ। এলাকায় সুপ্রিম হানি, ব্ল্যাক বেবি, তৃপ্তি, সুগারকুইন, বাংলালিংকসহ বিভিন্ন জাতের তরমুজ চাষ হচ্ছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইকবাল আহমেদের ভাষ্য, ২০২০ সাল থেকে প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রীষ্মকালীন তরমুজ চাষ সম্প্রসারণের কাজ চলছে। তবে অনিয়মিত বৃষ্টিপাত ও আবহাওয়ার আকস্মিক পরিবর্তন এ চাষের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। এ ঝুঁকি মোকাবিলায় টেকসই সেচব্যবস্থা ও বৈজ্ঞানিক পানিসম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই চাষাবাদে যুক্ত হচ্ছেন নারীরাও।

তালার তেঁতুলিয়া ইউনিয়নেও ছড়িয়ে পড়েছে অসময়ের তরমুজ চাষ। বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন জানালেন, পিকেএসএফের সহযোগিতায় ২১ জন কৃষক ২৮ বিঘা জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করছেন।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুনের ভাষায়, ২০২০ সাল থেকে উপজেলায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ শুরু হয়েছে। ধানদিয়া, নগরঘাটা, সেনেরগাতি, ভৈরবনগর, কুমিরা, বগা, তেঁতুলিয়া ও ভায়ড়া গ্রামের কৃষকরা মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন।

সাতক্ষীরাতালাতরমুজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে