Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে বন্ধ হচ্ছে রাতযাপন

  • বিপাকে পর্যটন ব্যবসায়ীরা
  • পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ
শাজাহান সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা)
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৮:৩১
শেয়ার করুন:
সুন্দরবনে বন্ধ হচ্ছে রাতযাপন

ফাইল ছবি

ঋণ করে পর্যটকবাহী ট্রলার তৈরি করেছিলেন জাহাঙ্গীর আলম। সেই ট্রলার চালিয়েই ঋণ শোধের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাতযাপনের অনুমতিপত্র (পাস) অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের খবরে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তার মতো ট্রলারমালিক, চালক, শ্রমিক ও ট্যুর গাইডদের মধ্যেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পর্যটক রিয়াজ আহমেদ নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এ সিদ্ধান্তের আলোচনা শুরু হয়। গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার বাসিন্দা রিয়াজ। ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিন দিনের পাস বন্ধের বিষয়ে আলোচনা হয়।


আরও পড়ুন

সুন্দরবনে তিন বছরে চার পর্যটকের মৃত্যু, একাধিক নৌযানডুবি

০৯ নভেম্বর ২০২৬

পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এক দিনের অনুমতি আগের মতোই চালু থাকবে। এ বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে। নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

ট্রলারমালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘ঋণ করে পর্যটকবাহী ট্রলার তৈরি করেছি। তিন দিনের পাস বন্ধ হলে ঋণ শোধ করব কীভাবে? আমরা চাই, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে এই অনুমতি চালু করা হোক।’

গত মঙ্গলবার সকালে নীলডুমুর খেয়াঘাট এলাকায় কথা হয় ট্রলারচালক জহিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই ট্রলার চালিয়ে শতাধিক পরিবারের সংসার চলে। পাস বন্ধ হলে পরিবার নিয়ে বিপদে পড়ব।’

পর্যটন ব্যবসায়ীদের দাবি, ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়কপথে সুন্দরবন’ জেলার পর্যটনের অন্যতম ব্র্যান্ডিং। সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগের সুযোগ অন্য রেঞ্জের তুলনায় আলাদা। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার না করে পাস বন্ধের উদ্যোগ পর্যটন খাত ধ্বংসের চক্রান্ত। ট্যুর গাইড জি এম মাসুম বিল্লাহ বলেন, সাতক্ষীরা রেঞ্জে এটি প্রথম প্রাণহানির ঘটনা। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে জালিবোট ডুবে ১৩ পর্যটককে উদ্ধার করা হয়। গত ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি জালিবোট ডুবে যায়। তার প্রশ্ন, পর্যটকদের অসতর্কতায় দুর্ঘটনা ঘটলে তার দায়ে সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের পাস বন্ধ করা হবে কেন?

নীলডুমুর খেয়াঘাটের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পর্যটকের মৃত্যু দুঃখজনক। তবে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটননির্ভর পরিবারগুলোর জীবিকা রক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।


সাতক্ষীরাসুন্দরবনপর্যটনরাত্রীযাপনরাতযাপন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ